সাকলায়েনের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে: পরীমণি

২৫ জুন ২০২৪, ০৭:০১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM
পরীমণি ও গোলাম সাকলায়েন

পরীমণি ও গোলাম সাকলায়েন © সংগৃহীত

চলচ্চিত্র নায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক প্রমাণিত হওয়ায় চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন। তাকে চাকরি থেকে ‘বাধ্যতামূলক অবসর প্রদানের’ সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমণি। সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার ও তাঁর প্রতি অন্যায় হয়েছে বলে দাবি করেছেন তিনি।

পরীমণি বলেন, ‘সাকলায়েনের জন্য খারাপ লাগছে। সে ব্যক্তিগত আক্রোশের শিকার। প্রেম-ভালোবাসা যা-ই হোক না কেন, এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। সাধারণত যে ট্যালেন্ট, সফল হয়—তার পেছনে অনেকেই লেগে থাকে। এটা নতুন কিছু না। নিঃসন্দেহে সাকলায়েন একজন ট্যালেন্ট ও সফল মানুষ, ওর পেছনেও অনেকে হয়তো লেগেছিল। তার এখনকার বরখাস্ত হওয়ার ব্যাপারটা খুবই অদ্ভুত। এটা খুবই অন্যায় হয়েছে। সাকলায়েনের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যদি আমার সঙ্গে কোনো সম্পর্কের কারণে এমনটা হয়েছে বলা হয়, তা তো নিঃসন্দেহে অন্যায়। কোনো সম্পর্কের জন্য এটা হতেই পারে না। তবে আমাদের সম্পর্কটা কেমন, কতটুকু আগাইছে, কী আগাইছে, কোথায় থেমেছে এই সম্পর্ক—কিছুই বলতে পারব না। কিছু বলার আগে এত বেশি দোষ আসলে ঘাড়ে নিয়ে ফেলছি, তাই এখন বলার ইচ্ছাও নেই।’

সাকলায়েনের সঙ্গে তাঁর কী ধরনের সম্পর্ক ছিল, সে বিষয়েও পরিষ্কার কিছু বলেননি পরীমণি। রহস্য জিইয়ে রেখেই তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে ক্লিয়ার নয়। আমরা প্রেমে ছিলাম, নাকি কী করেছি, কোনো কিছুই ক্লিয়ার নয়। 

 
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৪ মার্চ ২০২৬
ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
  • ১৪ মার্চ ২০২৬
রমজানে মা-বোনদের ওপর হামলা কাপুরুষোচিত: মহিলা জামায়াত
  • ১৪ মার্চ ২০২৬
বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস অধিদপ্তর
  • ১৪ মার্চ ২০২৬
ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
  • ১৪ মার্চ ২০২৬
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানটিতে ছিল না ইজেকশন সিট
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081