ঈদে ছাগল কোরবানি হলো বিদ্যা সিনহা মিমের বাসায়

১৮ জুন ২০২৪, ০৩:১০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০২ AM
ছাগল কোরবানি দিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

ছাগল কোরবানি দিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম © সংগৃহীত

চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ব্যক্তিগত জীবনে সনাতন ধর্মের অনুসারী। তবে প্রতিবছরই তিনি ঈদ উদযাপন করে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন। এমনকি কাজের মানুষদের জন্য দেন কোরবানিও। এবারও তার ব্যতিক্রম হয়নি।

ঈদের দিন সকালেই ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেকে সাজিয়ে গুছিয়ে ভক্তদের ঈদ মোবারক জানিয়েছেন এই নায়িকা। সোমবার সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে কিছু ছবি শেয়ার করেন বিদ্যা সিনহা মিম। এ সময় স্বামী সনি পোদ্দারকে নিয়ে ঈদের সকালে জানিয়ে দেন তিনিও ঈদ উদযাপন করছেন। ছবিতে দেখা যায়, জুটির পরনে একই রঙের পোশাক।

এতে রীতিমতো মুগ্ধতা ও ভালোবাসা প্রকাশ করেন মিমের ভক্ত-অনুরাগীরা। মন্তব্য ঘরে তারা অভিনেত্রীকে জানান ঈদের শুভেচ্ছা।

এদিকে, ঈদের আগের দিন রাতে এক ফেসবুক পোস্টে হাতে মেহেদি এঁকে ছবি প্রকাশ করেন মিম। এছাড়াও মিম এবার একটি ছাগল কোরবানি দিচ্ছেন বলেও জানান।

তার কথায়, ‘ঈদ মানে আনন্দ। আর কোরবানি ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি। প্রতিবারের মত এবারও আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন। ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনও হয়নি, এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক।’

 
কারাগারে ৩ বছর, ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান
  • ০৫ আগস্ট ২০২৬
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের নতুন অধ্যায়
  • ০৫ আগস্ট ২০২৬
বুয়েটে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫, আবেদন ১৭ আগস্ট…
  • ০৫ আগস্ট ২০২৬
আল-বেরুনী হলে ছাত্রলীগ কর্মী আটক, ছেড়ে দিতে জাকসু ভিপির তদ…
  • ০৫ আগস্ট ২০২৬
আমরা এমন বাংলাদেশ চাই যেখানে হেলমেট বাহিনী তৈরি হবেনা: যবিপ…
  • ০৫ আগস্ট ২০২৬
বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে: স্বাস্থ্য…
  • ০৫ আগস্ট ২০২৬