জীবন-শিমুল শর্মাদের করা বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে কোকাকোলা

১১ জুন ২০২৪, ০১:১৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
জীবন-শিমুল শর্মাদের করা বিজ্ঞাপন

জীবন-শিমুল শর্মাদের করা বিজ্ঞাপন © সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারাবিশ্বসহ বাংলাদেশেও ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কট করছেন সাধারণ জনগণ। সম্প্রতি কোকাকোলা বাংলাদেশে একটি বিতর্কিত বিজ্ঞাপন প্রকাশ করলে তা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইতে শুরু করে। তুমুল সমালোচনার মুখে জীবন-শিমুল শর্মাদের করা সেই বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলা। ইউটিউবে আজ মঙ্গলবার সকাল থেকে সেই বিজ্ঞাপন আর দেখা যাচ্ছে না।

কোকাকোলা বাংলাদেশের সেই বিজ্ঞাপনে বলা হয়েছে, কোককে সবাই যে দেশের পণ্য মনে করছে, আসলে সেই দেশের পণ্য নয় কোকা-কোলা। মানুষ সঠিক তথ্য না জেনেই কোকা-কোলা বয়কটের ডাক দিয়েছে। ১৯০টি দেশের মানুষ কোক খায়। এমনকি ফিলিস্তিনে কোকা-কোলার ফ্যাক্টরি রয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে গুগলে সার্চ দিয়ে নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞাপনটিতে।

বিজ্ঞাপনটিতে জীবন ছাড়া আরও মডেল হয়েছেন অভিনেতা শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনটি নির্মাণের পেছনেও রয়েছেন শরাফ আহমেদ জীবন।

বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় প্রচারে আসার পর থেকে সমালোচনার মুখে পড়েছেন অভিনয়শিল্পীরা। তাদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। বিতর্কের মুখে পড়ে বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বাধ্য হয় কোকাকোলা। তবে এ প্রসঙ্গে এখনও কোনো বিবৃতি দেয়নি প্রতিষ্ঠানটি।

এদিকে, তুমুল বিতর্কের মুখে ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট করেন অভিনেতা শিমুল শর্মা। তিনি ফেসবুকে লিখেছেন, ‘যদিও পরিচয় দেওয়ার মতো একজন অভিনেতা এখনো হয়ে উঠতে পারিনি, কারণ একজন অভিনেতা হওয়ার জন্য যে অধ্যবসায় ও দূরদর্শিতা দরকার, সেটা এখনো আমার হয়ে ওঠেনি, আমি চেষ্টা করছি মাত্র। তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে।

তিনি লিখেন, আমি আর ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব। আমি মাত্র আমার জীবনের পথচলা শুরু করেছি, আমার এই পথচলায় ভুল-ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভকামনায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।

অন্য আরেক অভিনেতা শরাফ আহমেদ জীবনও তোপের মুখে পড়বে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিলো। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি।

তিনি আরও লিখেন, বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারো বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশমাত্র। ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যেকোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি।

বিজ্ঞাপন করার মাধ্যমে ইসরায়েলের পক্ষ নেওয়া হয়েছে, এমনটা মনে করেন না এ অভিনেতা। তিনি ফেসবুকে লিখেছেন, এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।

ট্যাগ: জাতীয়
রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন
  • ০৫ আগস্ট ২০২৬
কারাগারে ৩ বছর, ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান
  • ০৫ আগস্ট ২০২৬
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের নতুন অধ্যায়
  • ০৫ আগস্ট ২০২৬
বুয়েটে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫, আবেদন ১৭ আগস্ট…
  • ০৫ আগস্ট ২০২৬
আল-বেরুনী হলে ছাত্রলীগ কর্মী আটক, ছেড়ে দিতে জাকসু ভিপির তদ…
  • ০৫ আগস্ট ২০২৬
আমরা এমন বাংলাদেশ চাই যেখানে হেলমেট বাহিনী তৈরি হবেনা: যবিপ…
  • ০৫ আগস্ট ২০২৬