ব্যক্তিগত জীবনে আমি যেকোনো আগ্রাসনের বিপক্ষে: অভিনেতা জীবন

১১ জুন ২০২৪, ০৮:৪০ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
বিজ্ঞাপন চিত্রে অভিনেতা শরাফ আহমেদ জীবন

বিজ্ঞাপন চিত্রে অভিনেতা শরাফ আহমেদ জীবন © সংগৃহীত

কোকাকোলা বাংলাদেশের একটি বিজ্ঞাপন নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে ছিলেন অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টুসহ আরও অনেকে। নেটিজেনদের তোপের মুখে পড়ে এ বিজ্ঞাপনে মডেল হিসেছে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা জীবন।

সোমবার (১০ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে অভিনেতা জীবন লিখেছেন, আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিলো। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি।

তিনি লিখেন, বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারো বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশমাত্র। ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যেকোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি।

বিজ্ঞাপন করার মাধ্যমে ইসরায়েলের পক্ষ নেওয়া হয়েছে, এমনটা মনে করেন না এ অভিনেতা। তিনি ফেসবুকে লিখেছেন, এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।

এদিকে, বিজ্ঞাপনটিতে জীবন ও শিমুল শর্মাকে দেখে অনেক নেটিজেন মনে করছেন এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। কারণ এই নির্মাতার বেশির ভাগ নির্মাণে এই অভিনয়শিল্পীদের দেখা যায়। সমালোচনার আঁচ পেয়ে ফেসবুকে নিজ থেকেই অবস্থান পরিষ্কার করেছেন অমি। অমি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি কখনো বিজ্ঞাপন বানাই নাই। আমি নাটক, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ নিয়েই কাজ করেছি, ভবিষ্যতে সিনেমা বানাব।’

 
শিক্ষার্থীকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক সাময়িক …
  • ০৫ আগস্ট ২০২৬
মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে
  • ০৫ আগস্ট ২০২৬
স্টেম শিক্ষার প্রসারে প্রযুক্তি উদ্ভাবনই আনবে বাংলাদেশের অর…
  • ০৫ আগস্ট ২০২৬
বন্ধ্যা নারীরা ভোগেন তীব্র মানসিক ট্রমায়, পুরুষের সংকট যৌন…
  • ০৫ আগস্ট ২০২৬
গ্যাস সংকটে চার দিনের ছুটিতে গাজীপুরের ৮০০ শিল্পকারখানা
  • ০৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ডেনমার্কের সেরা ৬ বিশ্ববিদ্য…
  • ০৫ আগস্ট ২০২৬