‘হেটেরোটোপিয়া’ নামে জটিল রোগে আক্রান্ত তাহসান

০৭ জুন ২০২৪, ১০:৫১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
তাহসান খান

তাহসান খান © সংগৃহীত

গানে মুগ্ধতা ছড়ানো এক নাম তাহসান খান। দীর্ঘদিন ধরে কণ্ঠনালির রোগে ভুগছেন তিনি। জটিল রোগটির নাম হেটেরোটোপিয়া। এ রোগে ২০১৮ সাল থেকে ভুগছেন তিনি।

সংবাদমাধ্যমে জনপ্রিয় গায়ক বলেন, ‘এ সমস্যায় গলায় কাঠামো পরিবর্তন হতে শুরু করে। শুরু হয় নানা জটিলতা, যা গান গাওয়ার মনোবল ভেঙে দেয়। দিন যত পার হচ্ছে, গান গাওয়ার সক্ষমতা হারাচ্ছি। গত ছয় বছরে সেটা একটু একটু করে বুঝেছি। প্রথমে খুব ভয় পেতাম। মনে হতো আর গাইতে পারব না।’

রোগটির চিকিৎসা প্রসঙ্গে শিল্পী বলেন, ‘দীর্ঘসময় ধরে চিকিৎসা চলছে। জীবনযাত্রায় যেমন পরিবর্তন এনেছি, তেমনি এনেছি খাদ্যাভ্যাসেও। জানি না ভবিষ্যতে কী হবে?’

নিজের এ অসুস্থতা নিয়ে আফসোস করে তিনি বলেন, ‘এমন অনেকবারই হয়েছে, সাধারণত আমি যেভাবে কনসার্টে পারফর্ম করি সেভাবে করতে পারিনি অসুস্থতার জন্য। তবে আমি সত্যি সৌভাগ্যবান। এতে শ্রোতাদের ভালোবাসা কখনও কমেনি দেখেছি।’

এ সময় ভক্ত আর শ্রোতাদের উদ্দেশে তাহসান বলেন, ‘আমার জন্য আপনারা দোয়া করবেন, রোগটি যেন আরও বেশি আমায় না ভোগায়। গলার সমস্যার কারণে আমি এখন আগের চেয়ে কনসার্ট আর লাইভে গান গাওয়া কমিয়ে দিয়েছি। এ কনসার্ট আর লাইভে গান গাওয়ার পরিমাণ যদি আরও কমতে থাকে, তবে আপনারা বুঝে নেবেন আমার সমস্যাটা আরও বেড়েছে। গান গাওয়ার মতো অবস্থায় আমি আর নেই।’

 
কারাগারে ৩ বছর, ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান
  • ০৫ আগস্ট ২০২৬
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের নতুন অধ্যায়
  • ০৫ আগস্ট ২০২৬
বুয়েটে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫, আবেদন ১৭ আগস্ট…
  • ০৫ আগস্ট ২০২৬
আল-বেরুনী হলে ছাত্রলীগ কর্মী আটক, ছেড়ে দিতে জাকসু ভিপির তদ…
  • ০৫ আগস্ট ২০২৬
আমরা এমন বাংলাদেশ চাই যেখানে হেলমেট বাহিনী তৈরি হবেনা: যবিপ…
  • ০৫ আগস্ট ২০২৬
বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে: স্বাস্থ্য…
  • ০৫ আগস্ট ২০২৬