টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

০৩ জুন ২০২৪, ০৭:৩৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
প্রিন্স মামুন ও লায়লা

প্রিন্স মামুন ও লায়লা © সংগৃহীত

ফেসবুক ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদনভিত্তিক কন্টেন্ট বানিয়ে আলোচনায় আসেন আব্দুল্লাহ আল মামুন। তবে সবাই তাকে চিনে টিকটকার প্রিন্স মামুন হিসেবে। এবার এই টিকটকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (৩ জুন) প্রিন্স মামুন নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টির পাশাপাশি তার বিরুদ্ধে মামলার কথাও জানান মামুন। এ বিষয়ে প্রিন্স মামুন বলেন, পরোয়ানা জারির তথ্যটি সত্য। গত ডিসেম্বরে মাঝরাতে লায়লার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়। সেখানে হাতাহাতির ঘটনাও ঘটেছিল। আমি আইনিভাবে এটি মোকাবিলা করব।

মামুন আরও বলেন, যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন। তাই আমি হাজিরা দেইনি। মামলায় হাজিরা না দেয়ার কারণেই মূলত আমার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।

প্রিন্স মামুন ও লায়লা টিকটকের আলোচিত নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের নিয়ে চলতে থাকে আলোচনা। বয়সের ব্যবধানের পরেও প্রেমের সম্পর্কের কারণেই তাদের ব্যক্তি জীবন চর্চিত। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লায়লা জানিয়েছিলেন তার সঙ্গে মামুনের আর কোনো সম্পর্ক নেই।

মামুনের বক্তব্যের প্রেক্ষিতে লায়লা বলেন, কোন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আমি সে ব্যাপারে কিছুই জানি না। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সময় জানালেন এনট…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার
  • ২২ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ মাদকদ্রব্য উদ্ধ…
  • ২২ এপ্রিল ২০২৬
জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ৯
  • ২২ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে ১১ বিশেষ নির্দেশনা বোর্ডের 
  • ২২ এপ্রিল ২০২৬
বিদায় অনুষ্ঠানে হামলা, ৬ বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার
  • ২২ এপ্রিল ২০২৬