এবার লন্ডন মাতাতে যাচ্ছেন জায়েদ খান

১৩ মে ২০২৪, ১১:২৭ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM
জায়েদ খান

জায়েদ খান © ফাইল ছবি

আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সিনেমার কারণে যতোটা না আলোচিত তিনি, তার চেয়েও বেশি সংবাদের শিরোনাম হন ব্যক্তিজীবনের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। সম্প্রতি অস্ট্রেলিয়া গিয়েছিলেন আলোচিত অভিনেতা জায়েদ খান। ১৬ দিনের সফরে অংশ নিয়েছিলেন তিনটি অনুষ্ঠানে। এছাড়াও গত এক বছরে জায়েদ মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শো করেছেন।

এরই ধারাবাহিকতায় আগামী ২২ মে লন্ডন (যুক্তরাজ্য) যাচ্ছেন এই নায়ক। ২৬-২৭ মে লন্ডনে ‘বাংলাদেশ ফেস্টিভাল লন্ডন’ অনুষ্ঠিত হবে। এতে জায়েদ খান পারফরম করবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক নিজেই।

জায়েদ খানের সাথে থাকবেন নগর বাউলখ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। দুই দিনব্যাপী এই আয়োজনের উপস্থাপনা করবেন জায়েদ খান। আর দু’দিনই মঞ্চ মাতাবেন জেমস। এছাড়াও থাকবেন সংগীতশিল্পী প্রতিীক হাসানসহ আরো কয়েকজন তারকা।

এ বিষয়ে জায়েদ খান বলেন, আমার অনেক দিনের ক্যারিয়ার। এর নেপথ্যে অনেক শ্রম ও সততা রয়েছে। সবারই সুসময় থাকে। সবার ভালোবাসায় আমি হয়তো সেই সময়টা এখন পেয়েছি। অনলাইনের এই যুগে প্রচারণার কারণে দেশের বাইরে প্রচুর মানুষ আমাকে চিনেছেন। এটা বুঝতে পারি দেশের বাইরে গেলে। এতো এতো ভালোবাসা যে বলে বোঝাতে পারবো না। এ কারণে বিদেশে শো-তে কল আসে।

তিনি আরও বলেন, নেক্সট স্টেজ ইভেন্টের নিবেদনে লন্ডনে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ নামে একটি আয়োজনে অংশ নিতে যাচ্ছি। সেখানে মাইল এন্ড স্টেডিয়ামে অনুষ্ঠান চলবে ২৬ ও ২৭ মে। লন্ডনের অন্যতম বড় স্টেডিয়াম। সেখানে ২০ হাজার প্রবাসীর সামনে পারফর্ম ও উপস্থাপনা করবো। এই শো নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। কারণ লন্ডনে প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে এটি সর্ববৃহৎ শো।

জায়েদ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’। গত ঈদে মুক্তি পায় এটি। এখনো সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

ট্যাগ: বিনোদন
পাকিস্তানে বিমান হামলা চালাল আফগানিস্তান
  • ২০ জুন ২০২৬
নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ
  • ২০ জুন ২০২৬
ভ্যাট ফোরামের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করল এডাস্ট
  • ১৯ জুন ২০২৬
বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান ইবি উপাচার্য…
  • ১৯ জুন ২০২৬
যশোরে জাতীয় পার্টির আহ্বায়কসহ শীর্ষ নেতাদের গণপদত্যাগ
  • ১৯ জুন ২০২৬
হত্যার পর ঝুলিয়ে রাখা হয় লাশ, বিচার দাবিতে শিক্ষার্থীদের সড়…
  • ১৯ জুন ২০২৬