না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পরীমণির নানা

২৪ নভেম্বর ২০২৩, ১২:২৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ PM

নানা শামসুল হক গাজীর সঙ্গে পরীমনি

নানা শামসুল হক গাজীর সঙ্গে পরীমনি © সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির নানা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিনগত রাত ২টা ১১মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

শুক্রবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে পরীমণির নানার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। পাশাপাশি সবার কাছে নায়িকার নানার জন্য দোয়া চেয়েছেন এই নির্মাতা।


পরীমণির প্রিয় নানুভাই ২৪ নভেম্বর রাত ২টা ১১ মিনিটে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন।

আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরীমণি নানাভাইকে নিয়ে নিজ গ্রামের পথে। সেখানেই নানির পাশে নানুভাইকে শায়িত করা হবে।সবাই পরীর নানাভাইয়ের জন্য প্রার্থনা করবেন। যেন পরপারে তিনি শান্তিতে থাকেন। পরী যেন সহ্য শক্তি পায়।

আহা! নানুভাই আপনাকে কোনদিন ভুলব না। আমার দেখা আপনি অসাধারণ সুশিক্ষিত একজন মানবিক মানুষ। আপনার ভালোবাসা অমলিন। শ্রদ্ধা আর ভালোবাসা।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬