আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন চিত্রনায়ক রুবেল

২০ নভেম্বর ২০২৩, ০৫:৩৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ PM
মনোনয়ন ফরম তোলার পর চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল

মনোনয়ন ফরম তোলার পর চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে সরকারি দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল। আজ সোমবার (২০ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। জানা গেছে, বরিশাল-৩ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন তিনি।

মনোনয়ন ফরম তোলার পর চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল বলেন, আমি ছাত্রজীবন থেকেই জয় বাংলা স্লোগান দিয়ে আসছি। অভিনয় জগতের অন্যান্যদের মতো আমি নতুন করে রাজনীতিতে আসিনি। আমার শেকড়ই আওয়ামী লীগ।

মাসুদ পারভেজ রুবেল আরও বলেন, আমি হঠাৎ করে রাজনীতিতে আসিনি। তাই আমি আশাবাদী প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন। ছাত্রজীবনে ছাত্রলীগে জড়িত ছিলাম এবং আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন যাত্রার সঙ্গী হওয়ার আশাও ব্যক্ত করেন বাংলা চলচ্চিত্রের অ্যাকশন হিরো চিত্রনায়ক রুবেল।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬