এআর রহমানের সুর বিকৃত: হিরো আলম বললেন, আমি করলেই দোষ

১২ নভেম্বর ২০২৩, ০৪:০৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
এআর রহমান ও হিরো আলম

এআর রহমান ও হিরো আলম © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা গান ‘কারার ঐ লৌহ কপাট’ রিমেক করে বিতর্কের মুখে পড়েছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক এ আর রহমান। অস্কারজয়ী এই তারকার বিরুদ্ধে নজরুল সঙ্গীতটির সুর বিকৃত করার অভিযোগ উঠেছে। যা নিয়ে দুই বাংলার সংগীত বোদ্ধা থেকে সাধারণ শ্রোতা দর্শকও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ আর রহমানের সমালোচনা করছে।

এবার সেই স্রোতেই গা ভাসালেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। নিজের গলায় গাওয়া গান নিয়ে প্রশ্ন উঠলেও এআর রহমানের বেলায় কেন তার সমালোচকরা চুপ করে আছেন সেই প্রশ্ন তুলেছেন তিনি।

হিরো আলম বলেন, আমি কিছু করলেই দোষ হয়। আমার গান করা নিয়ে প্রশ্ন তোলা হয় বারবার। আমি গান গাইলেই নাকি দেশের মানসম্মান চলে যায়। এমনকি গান গাওয়ার কারণে আমাকে মুচলেকা পর্যন্ত দিতে হয়েছে। আমি গান করলে যারা নানা রকম কথা বলেন, তারা আজ কোথায়? আজকে এআর রহমানের রিমেক গান কারার ওই লৌহ কপাট নিয়ে কেন কথা বলছেন না?

হিরো আলম আরও বলেন, বহুবার বলেছি— আমি কোনো গায়ক বা শিল্পী নই, আমি শিখে এসে গান করিনি। শুধু মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য গান করি। আমি যখন আমারও পরানো যাহা চায় গানটা গাইলাম, তখন অনেকে কষ্ট পেয়েছিলেন, তুমুল সমালোচনা করেছিলেন আমার। কিন্তু এআর রহমানের মতো একজন বিখ্যাত মানুষ যখন কারার ওই লৌহ কপাট এভাবে রিমেক করলেন তখন কেন কথা উঠছে না?

ট্যাগ: হিরো আলম
নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬