প্রেম করছেন বুবলী!

০৪ নভেম্বর ২০২৩, ০৪:০৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
শবনম বুবলী- তাপস ও মুন্নি

শবনম বুবলী- তাপস ও মুন্নি © সংগৃহীত

শাকিব খানের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের পর চিত্রনায়িকা শবনম বুবলী প্রেম করছেন বলে নতুন খবর এলো। যার সঙ্গে প্রেম করছেন তার স্ত্রীর ফেসবুক থেকেই ছড়িয়েছে এ খবর। যা আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ভাইরাল!

বুবলীর প্রেমিক নাকি সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস। নারী উদ্যোক্তা, গানবাংলা টেলিভিশন ও টিএম নেটওয়ার্কের চেয়ারপার্সন ফারজানা মুন্নীর ফেসবুক থেকে স্ট্যাটাসের মাধ্যমে এই খবর জানানো হয়েছে। 

শনিবার (৪ নভেম্বর) ভোরে দেওয়া স্ট্যাটাসে ফারজানা মুন্নি লিখেন, ‘তাপস ও বুবলীর মধ্যে প্রেম চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তাঁর টার্গেট তাপস। আমার কিছু হলে তাপস ও বুবলী দায়ী থাকবে।’

শনিবার ভোরের দিকে দেওয়া এ স্ট্যাটাস পরে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে জানতে ফারজানা মুন্নি, তাপস ও বুবলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তাপস ও মুন্নির প্রতিষ্ঠান গানবাংলা টিভির জনসংযোগ কর্মকর্তা রুদ্র হক জানিয়েছেন, ‘কেউ ঈর্ষান্বিত হয়ে ফেসবুক হ্যাক করে ইমেজ নষ্ট করার উদ্দেশ্যে এমনটা করেছেন। আইডি হ্যাকড হয়েছিল, সেটা উদ্ধারের চেষ্টা চলছে।’

এদিকে কিছুদিন আগে কৌশিক হোসেন তাপসের প্রডাকশন হাউজ টিএম ফিল্ম থেকে জানা যায়, তানিম রহমান অংশুর পরিচালনায় শবনম বুবলীকে নিয়ে 'খেলা হবে' নামে একটি সিনেমা বানানো হবে। যে সিনেমায় পরীমণি ছাড়াও নাটকের অভিনয়শিল্পী মুশফিক ফারহান ও কলকাতার প্রসেনজিৎ অভিনয় করবেন। তথ্য মন্ত্রনালয় থেকে ভারতে শুটিংয়ের সেই ওয়ার্ক পারমিটও দেয়া হয়।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬