ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে, বুবলী সম্পর্কে অপু বিশ্বাস

২৫ অক্টোবর ২০২৩, ০২:০০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
অপু-বুবলী

অপু-বুবলী © সংগৃহীত

ঢালিউডের আলোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী, দুজনেই শাকিবের সাবেক স্ত্রী। দুই সতিনের মধ্যে সম্পর্ক আগেও ভালো ছিল না, ছাড়াছাড়ির পরও উন্নতি হয়নি। ঢালিউডের দুই নায়িকার মধ্যে যে দা-কুমড়া সম্পর্ক, প্রায়ই পরস্পরের প্রতি তির্যক মন্তব্যে প্রকাশ। এবার বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের তেমন এক মন্তব্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে বুবলীর প্রসঙ্গ উঠতেই অপু বলেন, ‘ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে। জানি, এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। তবে এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।’

‘ঘৃণা করি’ বাক্যটি পরপর তিনবার বলেন এই নায়িকা। অপুর কথায়, ‘এক বাক্যে তাঁকে আমি ঘৃণা করি। ইংলিশে হেট বললে আরও স্মার্ট হয়।’

এ সময় বীরকে নিজের সন্তান মন্তব্য করে অপু বলেন, ‘জয়ের মতো যারা আছে, সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। আমি তাকে অনেক পছন্দ করি। কাছ থেকে দেখেছি। সে খুবই কিউট, মাশাল্লাহ! তাকে আমি মন থেকে অনেক দোয়া করি।’

২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান আব্রাম খান জয়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ তাঁদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।

ট্যাগ: সিনেমা
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
একচেটিয়া আধিপত্য দেখিয়ে লিভারপুলকে হারাল পিএসজি
  • ০৯ এপ্রিল ২০২৬
চ্যাম্পিয়ন লিগে ঘরের মাঠে হোঁচট খেল বার্সেলোনা
  • ০৯ এপ্রিল ২০২৬
ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যেসব অঞ্চলে তুমুল ঝড় হতে পারে আজ
  • ০৯ এপ্রিল ২০২৬
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
close