২০ বছর সংসার জীবনে মোশাররফ-জুঁই দম্পতি

০৭ অক্টোবর ২০২৩, ০৩:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মোশাররফ কমির ও জুঁই করিম

মোশাররফ কমির ও জুঁই করিম © সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী রোবেনা করিম জুঁই। ২০০৪ সালের ৭ অক্টোবর বিয়ে করেন তারা। সেই হিসেবে দাম্পত্য জীবনের দুই দশকে পদার্পণ করেছেন এই তারকা জুটি।

মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইয়ের সংসার জীবনের ১৯ বছর। চার বছর প্রেমের পর ২০০৪ সালের ৭ অক্টোবর জুঁইকে ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় এ অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনেত্রী জুঁই ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘শুভস্থায়ী ঝগড়ার সাথি পাওয়া দিবস। ১৯ বছর যাবৎ এভাবেই ভূতের মতো ঘাড়ে চড়ে বসে আছি, থাকব। কোনো ওঝাই যেন তোমার ঘাড় থেকে আমাকে নামাতে না পারে। ঘৃণামিশ্রিত ভালোবাসার সহিত শুভ ১৯তম বিবাহবার্ষিকী।’

২০০০ সালে এখনকার মোশাররফের অতটা জনপ্রিয়তা ছিল না। ওই সময় জুঁইয়ের সঙ্গে প্রথম পরিচয় হয় তার। তারপর প্রেম, প্রেম থেকে বিয়ে। বর্তমানে তাদের ঘরে এক ছেলেসন্তান রয়েছে। ছেলের নাম রোবেন রায়ান করিম।

দুজনে একসঙ্গে বেশ কয়েকটি নাটকেও অভিনয় করেছেন। তারকা স্বামীর পাশাপাশি বর্তমানে জুঁইও টেলভিশন পর্দায় ব্যস্ত অভিনেত্রী হয়ে উঠছেন। অভিনয়ের পাশাপাশি ছেলে রোবেনের পড়ালেখাসহ যাবতীয় বিষয়গুলোতেও স্ত্রী জুঁই বেশ সক্রিয় ভূমিকা পালন করেন। এখন তারা বেশ সুখী দাম্পত্য জীবন পার করছেন।

ট্যাগ: বিনোদন
খরাসহিষ্ণু চায়ের জিনোটাইপ শনাক্ত করলেন বাকৃবি ও বিটিআরআইয়ের…
  • ১৮ নভেম্বর ২০২৬
উৎপাদন খরচ উঠছে না কৃষকের, খুচরা বাজারে দাম চড়া
  • ১৮ নভেম্বর ২০২৬
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের শেষ দিন আজ
  • ১৮ নভেম্বর ২০২৬
এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, দায়ী ১০ কারণ
  • ১৮ নভেম্বর ২০২৬
দেশের ‘উদ্বেগজনক’ পরিস্থিতিতে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায়…
  • ১৮ নভেম্বর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ১৮ নভেম্বর ২০২৬