ছেলের জন্য ফেসবুক পেজ খুলেছেন বুবলী

০১ অক্টোবর ২০২২, ১২:৫৪ PM
শেহজাদ খান বীর

শেহজাদ খান বীর © সংগৃহীত

বুবলীপুত্র বীরের নামে খোলা পেজটি যে তার মা বুবলীরই খোলা তা নিশ্চিত হওয়া যায় নায়িকার ভেরিফায়েড পেজে ঢুঁ মারলেই। ৪০ লাখ ৩০ হাজার ফলোয়ার থাকা বুবলীর পেজ থেকে একমাত্র ফলো করা পেজের নাম শেহজাদ খান বীর।

তবে শাকিব খানের ভেরিফায়েড পেজ থেকে ছেলে বীরের পেজে ফলো করা হয়নি। অবশ্য নিজের ৬০ লাখ ফলোয়ার থাকলেও সেই পেজ থেকে কাউকেই ফলো করছেন না ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়ক।

আনুষ্ঠানিকভাবে বাবা-মায়ের পেজে বীরের নাম ও ছবি প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় এদিনই তার পেজটি খোলা হয়েছে। এই পেজের অ্যাবাউটে লেখা হয়েছে, তার ও বাবা-মায়ের নাম।

পেজে এ পর্যন্ত তিনটি ছবি পোস্ট করা হয়েছে শেহজাদের। ছবিগুলোতে এরই মধ্যে কয়েক হাজার লাইক-কমেন্ট করেছেন নেটিজেনরা। দু-একজন নেতিবাচক মন্তব্য করলেও ছোট্ট বীরকে ঘিরে ইতিবাচক মন্তব্যই করেছেন বেশির ভাগ।

একজন লিখেছেন, শুভ ও সুন্দর হোক তোমার জীবন বীর। আরেকজন লিখেছেন, মাশাআল্লাহ অনেক কিউট। অনেক দোয়া ও শুভকামনা রইল।

বীরের ছবি শেয়ারও করেছেন অনেকে। ইতোমধ্যে সেই পেজটি ফলো করা হচ্ছে ৬ হাজার আইডি থেকে টানা কয়েক দিনের নানা জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার বীরের ছবি ও তার বাবা শাকিব খানের নাম প্রকাশ করেন নায়িকা শবনম বুবলী। এদিনই একই ধরনের পোস্ট দিয়ে সন্তানের স্বীকৃতি দেন শাকিবও।

ট্যাগ: সিনেমা
উপদেষ্টা রিজভীসহ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নাম সংশোধন করে প্র…
  • ০৯ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
close