প্রেমে আছি আবার নেই, ঠিক বোঝাতে পারছি না: পূজা

৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৪ PM
পূজা চেরি

পূজা চেরি © টিডিসি ফটো

চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘হৃদিতা’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৭ অক্টোবর। তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘হৃদিতা’ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হলে তখন এই কথা বলেন। চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত সরকারি অনুদানের সিনেমা 'হৃদিতা' মুক্তি পেতে যাচ্ছে আগামী ৭ অক্টোবর।

পূজার পরিকল্পনা নিয়ে বলেন, আসলে আমার পূজা শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই, যখন থাইল্যান্ডে একটি ওয়েব ফিল্মের শুটিংয়ে ছিলাম তখন থেকেই। সেখানে পূজার জন্য অনেক শপিং করেছি। নিজের জন্য সালোয়ার কামিজ, মায়ের জন্য শাড়ি, বাবা-ভাইয়ের জন্য বেশ কতগুলো জামা-কাপড় ও পাঞ্জাবি কিনেছিলাম। সে কারণেই বলেছি- আগে থেকেই আমার পূজা শুরু হয়ে গেছে।

পূজার সঙ্গে প্রেমের একটা গভীর সম্পর্ক আছে। এখন কার প্রেমে আছেন এমন প্রশ্নের জবাবে বলেন, আমি তো সবসময় প্রেমের মধ্যে থাকতে পছন্দ করি। প্রেম ছাড়া মানুষের জীবন তো অর্থহীন। কিন্তু হঠাৎ আমার মনে হয়েছে, প্রেম আসলে কাজের কিছুটা হলেও ক্ষতি করে। তাই সিদ্ধান্ত নিয়েছি প্রথমে কাজ তারপর অন্যকিছু। তাই কারও সঙ্গেই প্রেম নেই এখন।

আরও পড়ুন: পূজাকে নিয়ে রাতে লং ড্রাইভে যান শাকিব!

কিছুদিন আগে থাইল্যান্ডে ওয়েব ফিল্মের শুটিং করেছিলেন, তখন তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি নিয়ে বলেন, আমি সেখানে গিয়েছিলাম 'পরী' নামের একটি ওয়েব ফিল্মের শুটিংয়ে। এটি নারীপাচারের গল্প নিয়ে একটি ওয়েব ফিল্ম। সেখানে আমি একজন বার ড্যান্সারের ভূমিকায় অভিনয় করেছি। যাকে বাংলাদেশ থেকে পাচার করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। আমার যে ছবিটা ভাইরাল হয়েছে সেটি ওই ওয়েব ফিল্মের ছবি।

বর্তমান ব্যস্ততা নিয়ে বলেন, ‘মাসুদ রানা’ সিনেমায় সোহানা চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে অনেক কষ্ট করেছি। এই সিনেমায় কোনো ডামি ছাড়াই শুটিংয়ে অংশ নিয়েছি, জীবনের ঝুঁকি নিয়েছি। এ ছাড়া 'নাকফুল' সিনেমার কাজ শেষ করেছি। আরও কয়েকটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence