শাকিব-বুবলী একসঙ্গে শুটিংয়ে ফিরছেন শনিবার

৩০ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩১ PM
শাকিব খান ও শবনম বুবলী

শাকিব খান ও শবনম বুবলী © সংগৃহীত

আগামীকাল শনিবার 'লিডার-আমিই বাংলাদেশ' নামক একটি সিনেমার শুটিংয়ে একসাথে নামবেন সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত ও সমালোচিত ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। এ তথ্য নিশ্চিত করছেন সিনেমাটির পরিচালক তপু খান।

তিনি জানিয়েছেন, ’লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং বাকি আছে শুধু একটি গানের। সেজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল শাকিব খান ও শবনম বুবলী ’লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।

সন্তানের খবর প্রকাশের পর সাম্প্রতিক সময়ে আলোচনার তুঙ্গে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। এর মাঝেই একসঙ্গে লিডার-আমিই বাংলাদেশ সিনেমার শুটিংয়ে ফিরছেন তারা।

আরও পড়ুন: ফুল-ফ্রিতে স্নাতকোত্তর করুন নরওয়েতে

পরিচালক তপু খান জানান, আজ শাকিব খানের লুক সেট করা হবে। আর বুবলীর পোশাক ঠিক করা হয়েছে বৃহস্পতিবার। সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান। আর গল্পকার দেলোয়ার হোসেন দিল। সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০২১ সালের ২৫ মে।

অন্যদিকে, শুক্রবার সকালে সন্তানের ছবি ও নাম প্রকাশ করেছেন শবনম বুবলী। জানিয়েছেন সন্তানের বাবা শাকিব। আর সন্তানের স্বীকৃতি দেন শাকিব নিজেও।

মেসির কাছে রেকর্ড হারিয়ে যা বললেন ক্লোসা
  • ২৩ জুন ২০২৬
বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা আলভারেজের
  • ২৩ জুন ২০২৬
‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জা…
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে নিজের সবচেয়ে পছন্দের গোল নিয়ে যা বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
এমবাপ্পের শততম ম্যাচে ম্যাজিক: রোনালদোকে ছুঁয়ে মেসিকে তাড়া …
  • ২৩ জুন ২০২৬
বৈরী আবহাওয়ায় ম্যাচ স্থগিতের নিয়ম কী? জেনে নিন ‘থান্ডারস্টর…
  • ২৩ জুন ২০২৬