শাকিব একজন ভালো মনের মানুষ: অপু বিশ্বাস

২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:২০ PM
 শাকিব খান ও অপু বিশ্বাস

শাকিব খান ও অপু বিশ্বাস © ফাইল ছবি

অপু আরও বলেন, ‘এখন দাদা-দাদি ছাড়া কিছুই বোঝে না আব্রাম। অনেক দিন আমার বাসায় থাকলেও এখন দাদার বাড়িই যেন তার আপন বাড়ি হয়ে গেছে। দাদা বলতে সে পাগল। দাদাও আব্রাম ছাড়া যেন থাকতে পারেন না। দুজনের দারুণ সম্পর্ক।’

২০১৭ সালে বিচ্ছেদের পর ছেলের এবারের জন্মদিনে এক জায়গায় কেক কাটতে দেখা গেল শাকিব খান ও অপু বিশ্বাসকে। আর কেক কাটার স্থিরচিত্র অপু বিশ্বাসও তাঁর ফেসবুকে পোস্ট করেন, আলাদা কয়েকটি ছবিতে শাকিব খানকেও দেখা গেছে।

এদিকে বুধবার ভাই, ভাবি ও ছেলে আব্রামকে নিয়ে সন্ধ্যায় কলকাতায় উড়াল দিয়েছেন অপু বিশ্বাস। যাওয়ার আগে বিমানবন্দর থেকে অপু বলেন, ‘সামনে পূজা। বাবা-মায়ের জন্য পিণ্ডি দেব ওখানে। তা ছাড়া দেখলাম, বাবুর (আব্রাম) স্কুল ছুটি আছে। এ জন্য কিছুদিনের জন্য কলকাতায় যাচ্ছি।’

৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘ঈশা খাঁ’ ছবিটি। কিন্তু কলকাতা থেকে দেশে ফিরবেন আগামী ১২ অক্টোবর। তাই মুক্তির সময় থাকতে পারছেন না ছবির নায়িকা অপু বিশ্বাস।

এ ব্যাপারে অপু বলেন, ‘মুক্তির সময় থাকতে পারলাম না, অসম্ভব খারাপ লাগছে। তবে ভীষণভাবে থাকার ইচ্ছা ছিল। ডি এ তায়েব ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, দেশে ফিরেই আমরা একসঙ্গে ঢাকা ও ঢাকার বাইরে হল ভিজিট করব। দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখব।’

 

 

 

ট্যাগ: সিনেমা
‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬