যেভাবে চলে গেলেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত রাহুল অরুণোদয়

২৯ মার্চ ২০২৬, ০৮:৪৩ PM
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় © টিডিসি সম্পাদিত

হঠাৎ চলে গেলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের এই অভিনেতা। সেখানেই তালসারিতে পানিতে নেমে ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত নায়কের মৃত্যু হয়। 

এই সময়ের খবর, আর্টিস্ট ফোরামের তরফে অভিনেতা দিগন্ত বাগচী জানিয়েছেন, শুটিং শেষ হওয়ার পরে পানিতে নেমেছিলেন রাহুল। ‘হয় ও সাঁতার জানত না, বা কোনোভাবে আটকে পড়েছিল। হঠাৎ টেকনিশিয়নরা চিৎকার করতে করতে বলেন, ‘রাহুলদা ডুবে যাচ্ছে’। যখন উদ্ধার করা হয়, তখনও বেঁচে ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওকে মৃত ঘোষণা করা হয়।’

সংশ্লিষ্টরা আরও জানান, রাহুলকে টেকনিশিয়ানরাই পানি থেকে উদ্ধার করেছিলেন। সন্ধ্যা ৬ টার পর তাকে দিঘা হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। হাসপাতালেই ময়নাতদন্ত শেষে শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।

জানা যায়, ধারাবাহিকটিতে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ধারাবাহিকের সকলে দিঘার তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। জলে ডুবে মৃত্যু হয়েছে। তবে ঠিক কী ভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ভাস্কর আরও জানান, তাঁরা শুটিং করে মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলেন। রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। ‘কিন্তু এমন কিছু ঘটে যাবে ভাবতেও পারছি না। অবাক লাগছে। সুস্থ তরতাজা মানুষ এ ভাবে চলে গেল। ভাবা যাচ্ছে না।’

রাহুলের জন্ম ১৯৮৩ সালের ১৬ অক্টোবর; যিনি রাহুল ব্যানার্জী নামেই অধিক পরিচিত। তিন বছর বয়সে বাবার (বিশ্বনাথ ব্যানার্জী) নাট্যদল বিজয়গড় আত্মপ্রকাশের 'রাজ দর্শন' নামক নাটকের মাধ্যমে মঞ্চে আত্মপ্রকাশ করেছিলেন রাহুল। তারপর থেকে, বাবার নাট্যদল এবং থিয়েট্রনের সাথে প্রায় ৪৫০টি মঞ্চ নাটকে অভিনয় করেন। রাজ চক্রবর্তী পরিচালিত 'চিরদিন তুমি যে আমার’ ছবিতে প্রিয়াঙ্কা সরকারের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি তারকাখ্যাতি লাভ করেন । ছবিটি বক্স-অফিসে ব্যাপক সাফল্য লাভ করে। পরবর্তীকালে তিনি 'লাভ সার্কাস' , 'শোন মন বলি তোমায়' এবং 'পটি পরমেশ্বর' সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। 'তুমি আসবে বলে' ধারাবাহিকটির মাধ্যমে টেলিভিশনে তাঁর অভিষেক হয়। 'চিরদিনী তুমি যে আমার' ধারাবাহিকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে আনন্দলোক পুরস্কারসহ বেশ কিছু পুরস্কারও পেয়েছেন রাহুল।

ব্যক্তিজীবন থেকে জানা যায়, ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেছিলেন রাহুল। যদিও ২০১৭ সাল থেকে তারা আলাদাভাবে থাকা শুরু করেন এবং বিচ্ছেদ হন।

চলচ্চিত্র এবং টেলিভিশনে আসার আগে রাহুল বেশ কয়েকটি থিয়েটার প্রোগ্রাম করেছিলেন। এটি করার পরে তিনি টেলিভিশনে একটি কর্মজীবন বেছে নেন এবং জি বাংলার একটি বিখ্যাত অনুষ্ঠান খেলা শিরোনামের আদিত্য চরিত্রে উপস্থিত হওয়ার পরে একটি সাফল্য পান। এরপর, তিনি একটি চলচ্চিত্রের প্রস্তাব পান যা তাকে ব্যাপক পরিচিতি দেয়।

ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9