হঠাৎ চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়

২৯ মার্চ ২০২৬, ০৮:০৬ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৮:১০ PM
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় © সৌজন্যে পাওয়া

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। সূত্রের তথ্য, রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের অভিনেতা। সেখানেই তালসারিতে পানিতে নেমে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। পরে দিঘা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

জানা যায়, ধারাবাহিকটিতে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ধারাবাহিকের সকলে দিঘার তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। জলে ডুবে মৃত্যু হয়েছে। তবে ঠিক কী ভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।”

ভাস্কর আরও জানান, তাঁরা শুটিং করে মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলেন। রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। “কিন্তু এমন কিছু ঘটে যাবে ভাবতেও পারছি না। অবাক লাগছে। সুস্থ তরতাজা মানুষ এ ভাবে চলে গেল। ভাবা যাচ্ছে না।”

রাহুল অরুণোদয়ের জন্ম ১৯৮৩ সালের ১৬ অক্টোবর; যিনি রাহুল ব্যানার্জী নামে অধিক পরিচিত। তিন বছর বয়সে বাবার (বিশ্বনাথ ব্যানার্জী) নাট্যদল বিজয়গড় আত্মপ্রকাশের 'রাজ দর্শন' নামক নাটকের মাধ্যমে মঞ্চে আত্মপ্রকাশ করেছিলেন রাহুল। এরপর বাবার নাট্যদল এবং থিয়েট্রনের সাথে প্রায় ৪৫০টি মঞ্চ নাটকে অভিনয় করেন। রাজ চক্রবর্তী পরিচালিত 'চিরদিন তুমি যে আমার’ ছবিতে প্রিয়াঙ্কা সরকারের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি তারকাখ্যাতি লাভ করেন। ছবিটি বক্স-অফিসে ব্যাপক সাফল্য লাভ করে।

পরবর্তীকালে তিনি 'লাভ সার্কাস' , 'শোন মন বলি তোমায়' এবং 'পটি পরমেশ্বর' সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। 'তুমি আসবে বলে' ধারাবাহিকটির মাধ্যমে টেলিভিশনে তাঁর অভিষেক হয়। 'চিরদিনী তুমি যে আমার' ধারাবাহিকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে আনন্দলোক পুরস্কারসহ বেশ কিছু পুরস্কারও পেয়েছেন রাহুল।

নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
এখন থেকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি দেখতে…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউজিসি কর্মক…
  • ১৭ অক্টোবর ২০২৬
ভারতকে ঘিরে অনিশ্চয়তা, যা বলছে সাফ
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ওয়ালটনে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
  • ১৭ অক্টোবর ২০২৬