উইলস লিটলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুল আলম

১৯ নভেম্বর ২০২১, ১০:২০ AM
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ © ফাইল ছবি

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির কলেজ শাখার সহকারী অধ্যাপক আ ন ম সামসুল আলম। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের এক আদেশে তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ৯ নভেম্বর পদত্যাগ করায় পদটি শূন্য হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়ার জন্য কলেজ শাখার এমপিও শিটের জ্যেষ্ঠ শিক্ষককে দায়িত্ব দেয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, জেলা শিক্ষা অফিসারকে প্রতিষ্ঠানটির কলেজ শাখার জ্যেষ্ঠতম শিক্ষক নির্বাচন করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হয়। প্রতিষ্ঠানটির কলেজ শাখার জ্যেষ্ঠ শিক্ষক সহকারী অধ্যাপক আ ন ম সামসুল আলমকে নির্বাচন করে প্রতিবেদন পাঠান।

১০ নভেম্বর সকাল থেকে স্কুলে অবস্থান নিয়ে অধ্যক্ষের পদত্যাগের দাবি জানান শিক্ষক-কর্মচারীরা। পরে ৮টার দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন পদত্যাগ করেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬