শতভাগ শিক্ষার্থীর ‘এ’ গ্রেড অর্জন

পুরস্কার পাচ্ছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা

১৭ আগস্ট ২০২১, ০৮:৩৭ AM
পুরস্কার পাচ্ছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা

পুরস্কার পাচ্ছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা © সংগৃহীত

‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অংশ নেয়া সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শতভাগ শিক্ষার্থী ‘এ’ গ্রেড অর্জন করেছে। ফলে প্রত্যেক শিক্ষার্থীকে পুরস্কৃত করবে স্কুল কর্তৃপক্ষ। সোমবার প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মতিউর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রকাশিত হয় ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলে জুন মাসের সিরিজ পরীক্ষার ফল। এতে সব শিক্ষার্থীর মোট বিষয় সংখ্যা (নম্বর অফ এন্ট্রি) বিবেচনায় রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ৯৫ শতাংশ ‘এ’ স্টার এবং শতভাগ ‘এ’ গ্রেড অর্জন করেছে। একই নিয়মে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ‘এ’ লেভেল পরীক্ষায় ৯৫ শতাংশ এবং ‘ও’ লেভেলে ৭৫ শতাংশ ‘এ’ স্টার এবং ‘এএস’ পরীক্ষায় শতভাগ ‘এ’গ্রেড অর্জন করে ফলাফল নিশ্চিত করে। এমন ফলে শিক্ষার্থীদের ডেইলি স্টার অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

উল্লেখ্য, ক্যামব্রিজ পাঠ্যক্রমে ‘এ’ গ্রেডের জন্য ন্যূনতম ৯০ শতাংশ নম্বর পেতে হয়। ‘ও’ লেভেল মাধ্যমিক এবং ‘এ’ লেভেল উচ্চ মাধ্যমিক লেভেলের সমতুল্য। আর ‘এএস’ হলো এ লেভেলের ফার্স্ট পার্ট। ২০০২ সালে ২০০ ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। এখানে এখন প্রায় ১৫ হাজার ছাত্রছাত্রী পড়ালেখা করছে। অধ্যক্ষের দায়িত্বে আছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মিসেস হামিদা আলী।

ট্যাগ: স্কুল
ফাইনালে উঠার লড়াইয়ে চ্যালেঞ্জিং পুঁজি দক্ষিণ আফ্রিকার
  • ০৪ মার্চ ২০২৬
দেশ আবারও একদলীয় স্বৈরাতন্ত্রের দিকে যাবে কিনা প্রশ্ন উঠেছ…
  • ০৪ মার্চ ২০২৬
২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার পুনঃমূল্যায়ণের ফল প্রকাশ
  • ০৪ মার্চ ২০২৬
মুগদা মেডিকেলে শিবিরের বাহারি ইফতার, ছাত্রীদের জন্য মেহেদি …
  • ০৪ মার্চ ২০২৬
আসিফ মাহমুদ ও পরিবারের ৯ অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট দেখ…
  • ০৪ মার্চ ২০২৬
নিজেসহ বাবা-মা ও স্ত্রীর অ্যাকাউন্টে কত টাকা, দেখালেন আসিফ
  • ০৪ মার্চ ২০২৬