১৮ তলা থেকে লাফিয়ে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীর আত্মহত্যা

১৬ জানুয়ারি ২০২১, ০৯:১১ AM

© প্রতীকী ছবি

রাজধানীতে একটি ১৯ তলা ভবনের ১৮ তলা থেকে লাফিয়ে আসিফুল হক বিজয় নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে মোহাম্মদপুর খিলজি রোডে এ ঘটনা ঘটে। 

নিহত বিজয় ‘এ’ লেভেল পাস করার পর আর পড়াশোনা করছেন না বলে জানিয়েছেন স্বজনরা। পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম জানান, বিজয় তার মায়ের সঙ্গে মোহাম্মদীয়া হাউসিং সোসাইটি এলাকার একটি বাসায় থাকতেন। তার বাবা নাম মৃত আব্দুর রহমান। শুক্রবার বিকেল ৩টার দিকে শ্যামলী খিলজি রোড এলাকার একটি ১৯ তলা ভবনের ১৮ তলা থেকে তিনি পড়ে মারা যান। 

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাতে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে বিজয় আত্মহত্যা করতে পারেন।

এনসিপি এখন জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খান
  • ০৮ আগস্ট ২০২৬
মেসির বাবা আর নেই, দাবি আর্জেন্টাইন গণমাধ্যমের
  • ০৮ আগস্ট ২০২৬
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ১৮ বছর পর হাসপাতালের ভিত্তিপ্রস্তর …
  • ০৮ আগস্ট ২০২৬
দায়িত্বশীল সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে যেতে পারে
  • ০৮ আগস্ট ২০২৬
সাপে কামড়ের অ্যান্টিভেনাম না দিয়ে রেফার, যাওয়ার পথে বিএনপি …
  • ০৮ আগস্ট ২০২৬
কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: বিরোধীদলীয়…
  • ০৮ আগস্ট ২০২৬