৪ দাবিতে রাজধানীতে আনুশকার সহপাঠীদের বিক্ষোভ

১০ জানুয়ারি ২০২১, ১০:৫৩ AM
আনুশকার সহপাঠীদের বিক্ষোভ

আনুশকার সহপাঠীদের বিক্ষোভ

রাজধানীর কলাবাগানে ধর্ষণের পর স্কুলছাত্রী আনুশকা নূর আমিনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ফারদিন ইফতেখার দিহানের সর্বোচ্চ শাস্তিসহ ৩ দাবিতে বিক্ষোভ করেছেন নিহতের সহপাঠী মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থীরা।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে সাম্পান রেস্তোরাঁর সামনে বিক্ষোভের পাশাপাশি মোমবাতিও প্রজ্বালন করেন শোকার্ত শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে ওই স্কুলছাত্রীর সহপাঠীদের পাশাপাশি বেশ কয়েকজন অভিভাবকও অংশ নেন।

বিক্ষোভ কর্মসূচিতে নেয়া শিক্ষার্থীরা বলেন, ধর্ষণের প্রতিবাদে গোটা দেশ তোলপাড় হয়ে গেল এই কিছু দিন আগেই। আমরা সবাই বিক্ষোভ জানালাম, বিচারের দাবি জানালাম। কিন্তু নিয়তি! আমাদের বন্ধুটাকে আজ আমরা হারালাম। বন্ধুত্বের নামে এই ঘটনা তো মেনে নেওয়া যায় না। আমরা সত্যিই জানি না, আজ কী বলা উচিৎ।

এই সমাবেশে সংহতি জানাতে আসা একজন অভিভাবক বলেন, বন্ধুত্বের নামে এই যদি হয় পরিণতি, তাহলে এই কোমলমতি শিক্ষার্থীরা বন্ধুত্বটাকেই এক সময় ভুলভাবে ব্যাখ্যা করতে শিখবে। বন্ধুত্ব হয় ভরসা, শ্রদ্ধা ও ভালোবাসায়।

তিনি বলেন, ছেলে-মেয়েদের বিষয়ে আমাদের অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে। ধর্ষণ, নারী নিপীড়নের বিষয়ে আমাদের সন্তানদের আরও বেশি নৈতিক শিক্ষা আমাদের দিতে হবে। ট্যাবুটা ভাঙতে হবে আমাদেরই।

শিক্ষার্থীদের চারটি দাবি হলো-

* ‘গুজব রটনাকারীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
* ধর্ষক ফারদিন ইফতেখার দিহান এবং তার সঙ্গীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং এক সপ্তাহের মধ্যে বিচারকার্য শুরু করতে হবে।
* যারা এই অন্যায়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল, অনতিবিলম্বে তাদের সাজা নিশ্চিত করতে হবে।
* বাংলার মাটিতে যেন আরও কোনো ধর্ষক বেঁচে না থাকে সেই ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ইংরেজি মাধ্যম স্কুল মাস্টারমাইন্ডের ‘ও লেভেলের’ ওই ছাত্রীকে অচেতন অবস্থায় ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান তার সহপাঠী-বন্ধু ফারদিন ইফতেখার দিহান (১৮)। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মেয়েটিকে মৃত ঘোষণা করেন। হসাপাতাল থেকেই দিহানকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে কলাবাগান থানায় মেয়েকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। ওই মামলায় ‘দোষ স্বীকার’ করে আদালতে জবানবন্দি দিয়েছেন দিহান।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬