রাজধানীতে ‘ও’ লেভেলের ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

০৭ জানুয়ারি ২০২১, ১০:৩৪ PM
মূল অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহান

মূল অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহান © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির ইংরেজি মাধ্যম স্কুল মাস্টারমাইন্ডের ‘ও’ লেভেল পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ ওঠেছে। ওই ছাত্রীর নাম আনুশকাহ নূর আমিন (১৮)। এ ঘটনায় পুলিশ আনুশকাহর বন্ধু দিহানসহ চারজনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে কলাবাগানের ডলফিন গলিতে দিহানের বাসায় এই ধর্ষণের ঘটনা ঘটে। পরে অসুস্থ হয়ে পড়লে দিহানসহ চার বন্ধু আনুশকাহকে ধানমন্ডির মডার্ণ আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে বিকালে হাসপাতালে আনুশকাহ মৃত্যুর কোলে ঢলে পড়ে।

চিকিৎসকরা বলছেন, ধর্ষণের শিকার হওয়ার পর আনুশকাহ শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। তার পেটের ডান পাশে আঘাতের চিহ্ন ছিল। পরে কলাবাগান থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

কলাবাগান থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, আনুশকা নামের ওই ছাত্রী তার প্রেমিক দিহানের বাসায় যান। সেখানে অজ্ঞান হয়ে পড়লে দিহান নিজেই তাকে হাসপাতালে আনেন। তাদের মধ্যে দুই মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন।

এ ঘটনায় রাতে নিহতের পরিবারের পক্ষ থেকে কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

১১ গোলের ঝড়ে খাগড়াছড়ির মেয়েদের দাপুটে জয়
  • ০৮ আগস্ট ২০২৬
পরকিয়ার অভিযোগ অস্বীকার ফিফা সভাপতির
  • ০৮ আগস্ট ২০২৬
মাদ্রাসায় যেতে অনিচ্ছা, পালাতে গিয়ে কার্নিশে আটকা ১২ বছরের …
  • ০৮ আগস্ট ২০২৬
রাজনীতি যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা না হয়
  • ০৮ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের ভর্তি: ন্যাশনাল মেডিকেলে গিয়ে দুই দফায় …
  • ০৮ আগস্ট ২০২৬
সরকারের নতুন জালানী নীতিমালা নিয়ে নিজেদের অবস্থান জানাল জাম…
  • ০৮ আগস্ট ২০২৬