প্রধানমন্ত্রীর কাছে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা বাতিলের আবেদন

২৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫১ AM
শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন

নভেল করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে আগামী পহেলা অক্টোবর থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে ইংরেজি মাধ্যমের স্কুলের শিক্ষার্থীরা। গতকাল রোববার আগামী অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষার কার্যক্রম বাতিলের দাবিতে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেন।

এ দাবিতে রোববার প্রেসক্লাবের সামনে তৃতীয়বারের মতো মানববন্ধন পালন করেন তারা।

প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদনে শিক্ষার্থীরা জানান, সরকার আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এদিকে ক্যাম্ব্রিজের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যে, সরকার অনুমোদন না দিলে তারা কোনোভাবেই পরীক্ষা নিতে পারবে না। কিন্তু এ তথ্য উল্লেখ করা সত্ত্বেও আগামী ১ অক্টোবর ব্রিটিশ কাউন্সিল পরীক্ষা নেয়ার ঘোষণা দেয়া হয়। এটা দেশের প্রেক্ষাপটে আইনবিরোধী বলে মনে করেন শিক্ষার্থীরা।

এতে আরও জানান, শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে না ফেলতে সরকার সকল বোর্ড পরীক্ষা বাতিল করেছে। আমরা কি তাদের মতো নই? আমরাও তো এই দেশেরই নাগরিক, এই দেশেরই ভবিষ্যৎ।

তারা বলেন, বর্তমান মহামারির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কোনোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব নয়। পরীক্ষা হলে যতই স্বাস্থ্যবিধি মানা হোক না কেন সকলে করোনা ঝুঁকির মধ্যে থাকবে। তার সঙ্গে অভিভাবকরাও এ সমস্যার বাইরে থাকবে না। এ সময় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন দেশের সরকার পরীক্ষা বাতিল করেছে বলেও জানান তারা।

প্রসঙ্গত, এর আগে আগামী ১ অক্টোবর থেকে ইংলিশ মিডিয়াম স্কুলের ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা নেয়ার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কোনো শিক্ষার্থী নভেল করোনাভাইরাস আক্রন্ত হলে তার দায় ব্রিটিশ কাউন্সিলকেই নিতে হবে বলে শর্ত দিয়েছে মন্ত্রণালয়। 

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে আরমানের প্রশ্ন, প্…
  • ৩০ মার্চ ২০২৬
ছেলে সহজকে লেখা চিঠি পড়ে কাঁদছেন ভক্তরা, কী লিখেছিলেন রাহুল
  • ৩০ মার্চ ২০২৬
সংবিধান মানলে প্রধানমন্ত্রী অন্য দেশে, স্বরাষ্ট্রমন্ত্রীর দ…
  • ৩০ মার্চ ২০২৬
পলিটেকনিকের চার বছরের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence