‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

২৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৪ PM
বাংলাদেশ সুপ্রীম কোর্ট

বাংলাদেশ সুপ্রীম কোর্ট © ফাইল ফটো

আসন্ন অক্টোবর-নভেম্বর সেশনের ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছে একজন শিক্ষার্থী। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ‘এ’ লেভেল পরীক্ষার্থী তামান্না তাবাসসুম কবিরের পক্ষে অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন এই রিট দায়ের করেন।

রিটে তামান্না তাবাসসুম জানান, চলমান কোভিড-১৯ মহামারিতে গত ছয় মাস তাদের ক্লাস বন্ধ থাকায় পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি।

তিনি আরও জানান, ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের অনেক শিক্ষার্থী ১ অক্টোবর পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তাদের প্রবেশপত্রও নেয়নি।

রিটে বিবাদী করা হয়েছে শিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাসচিব, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার অতিরিক্ত সচিব এবং ব্রিটিশ কাউন্সিলের এক্সাম অপারেশন্সের পরিচালককে।

ওই শিক্ষার্থীর আইনজীবী মনিরুজ্জামন রিটের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিট আবেদনটির ওপর হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসানের ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে চলতি সপ্তাহে শুনানি হতে পারে।

গত বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ব্রিটিশ কাউন্সিল জানায়, এ বছরের অক্টোবর-নভেম্বর (২০২০) সেশনের ইন্টারন্যাশনাল জিসিএসই, আইজিসিএসই, ‘ও‘ লেভেল এবং ‘এ’ লেভেল পর্যায়ের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।

তারা জানায়, আসন্ন অক্টোবর-নভেম্বর সেশনের পরীক্ষায় যুক্তরাজ্যের পরীক্ষা বোর্ড পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করবে। পরীক্ষা ছাড়া কোনো ধরনের মূল্যায়ন হবে না। তবে, আর্ট ও ডিজাইন পরীক্ষা এর বাইরে থাকবে।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬