ইংরেজি মাধ্যম স্কুলেও থাকতে হবে পরিচালনা কমিটি

২২ আগস্ট ২০২০, ০১:০১ PM

© ফাইল ফটো

দেশে ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে এখন থেকে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। এছাড়া স্কুলের ব্যয়ের হিসাবও অভিভাবকদের দিতে হবে। আজ শনিবার (২২ আগস্ট) ঢাকা শিক্ষাবোর্ডের স্কুল পরিদর্শক মো. আবুল মনসুর ভূঞা এসব কথা জানিয়েছেন। এছাড়াও দ্রুতই এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘স্কুলের নিয়মের স্বচ্ছতা ও গতিশীলতা আনতে আমরা এ উদ্যোগ নিয়েছি। সাধারণ স্কুলগুলোর মতো ইংলিশ মিডিয়াম স্কুলেরও ম্যানেজিং কমিটি থাকতে হবে। কমিটি প্রতিষ্ঠান প্রধানকে নিয়ে ব্যয় বিবরণী তৈরি করবে। প্রতি অর্থ বছরের শেষে হিসাব নিরীক্ষা সম্পাদন করে সংশ্লিষ্টদের কাছে পাঠাতে হবে। কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরিচালিত হবে ইংলিশ মিডিয়াম স্কুল।’

এর মাধ্যমে কাজের গতিশীলতার পাশাপাশি জবাবদিহিতাও বাড়বে।

এদিকে গত ৪ আগস্ট নিবন্ধনপ্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুলের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তালিকায় নিবন্ধনপ্রাপ্ত ও সাময়িক নিবন্ধনপ্রাপ্ত ১১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রয়েছে।

এর আগে গত ২৯ জুলাই বিদেশি পাঠ্যক্রমে পরিচালিত বাংলাদেশের ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর পূর্ণাঙ্গ ব্যয় বিবরণী অভিভাবকদের লিখিতভাবে জানাতে নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

হাওরের পরিবেশ রক্ষায় করিমগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উ…
  • ০৯ আগস্ট ২০২৬
এসএসসি রেজাল্টের পর শিক্ষার্থীদের করণীয়
  • ০৯ আগস্ট ২০২৬
কমলাপুর স্টেডিয়ামের বেহাল দশা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, ব…
  • ০৯ আগস্ট ২০২৬
৪২ ঋণখেলাপীর পাচারকৃত অর্থ উদ্ধারের কার্যক্রম শুরু
  • ০৯ আগস্ট ২০২৬
বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল ওলি
  • ০৯ আগস্ট ২০২৬
হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
  • ০৯ আগস্ট ২০২৬