মাস্টারমাইন্ড স্কুলে ৫০ শতাংশ টিউশন ফি ছাড়

০৯ জুন ২০২০, ১২:২০ AM

© ফাইল ফটো

নভেল করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে অভিভাবকদের আর্থিক দিক বিবেচনা করে দেশের শীর্ষ পর্যায়ের ইংলিশ মিডিয়াম স্কুল মাস্টারমাইন্ডে ৫০ শতাংশ টিউশন ফি মওকুফ করা হয়েছে। শনিবার (৬ জুন) শিক্ষাপ্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান করোনা পরিস্থিতিতে অনেক অভিভাবকের কর্মসংস্থান বন্ধ রয়েছে। এতে করে তারা আর্থিক সংকটে পড়েছেন। দেশের বড় বড় মহামারিতে অনেকে শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন। বিষয়টি বিবেচনা করে চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত ৫০ শতাংশ টিউশন ফি মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু করা হয়েছে। অনলাইনে ক্লাস কার্যক্রমের সঙ্গে প্রতিদিন বাসার কাজ দেয়া হচ্ছে। পাশাপাশি জরুরি অবস্থায় শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট না করতে অনলাইনের মাধ্যমে পরীক্ষা আয়োজনের মাধ্যমে পরবর্তী ক্লাসে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এ নির্দেশনা সকল অভিভাবকের ই-মেইল ও মোবাইলে এসএমএসের মাধ্যমে পাঠিয়ে দেয়া হয়েছে।

মাস্টারমাইন্ড স্কুলের এমন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক ফোরামের নেতারা। ফোরামের সভাপতি ব্যারিস্টার ওমর ফারুক বলেন, করোনা পরিস্থিতিতে অভিভাবক ফোরামের পক্ষ থেকে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসের টিউশন ফি ৫০ শতাংশ মওকুফের আবেদন জানানো হয়। এ আবেদনের ভিত্তিতে মাস্টারমাইন্ড স্কুলে তিন মাসের টিউশন ফি ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬