কোভিড–১৯

আইজিসিএসই, ও লেভেল, এ লেভেলের পরীক্ষা বাতিল

৩১ মার্চ ২০২০, ০৫:৩১ PM
আইজিসিএসই, ও লেভেল, এ লেভেলের পরীক্ষা বাতিল

আইজিসিএসই, ও লেভেল, এ লেভেলের পরীক্ষা বাতিল

বিশ্বব্যাপী কোভিড–১৯ প্রাদুর্ভাবের কারণে যুক্তরাজ্যসহ সব দেশে অনুষ্ঠিতব্য মে-জুন সিরিজের সব পরীক্ষা বাতিল করেছে ক্যামব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল)। সম্প্রতি ক্যামব্রিজ ইন্টারন্যাশালের ওয়েবসাইটে এ ঘোষণা দেয়া হয়। পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষার্থীদের গ্রেডিং পদ্ধতি নিয়ে আজ একটি নির্দেশনা প্রকাশ করবে ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের অধিভুক্ত এ প্রতিষ্ঠান।

বাতিল করা পরীক্ষাগুলো হলো- ক্যামব্রিজ আইজিসিএসই, ক্যামব্রিজ ও লেভেল, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এএস অ্যান্ড এ লেভেল, ক্যামব্রিজ এআইসিই ডিপ্লোমা এবং ক্যামব্রিজ প্রি-ইউ।

ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের পরীক্ষা বাতিলের নোটিসে বলা হয়েছে, আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা আমাাদের কমিউনিটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। পড়ালেখায় সহায়তা দেয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও তাদের পরিবারের নিরাপত্তা ও কল্যাণ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমাদের একটি কঠিন সিদ্ধান্ত নিতে হলো। ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের আওতাধীন সব দেশে আগামী মে-জুন ২০২০ সিরিজের পরীক্ষাগুলো না নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ঘোষণার অন্তর্ভুক্ত পরীক্ষাগুলো হলো- ক্যামব্রিজ আইজিসিএসই, ক্যামব্রিজ ও লেভেল, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এএস অ্যান্ড এ লেভেল, ক্যামব্রিজ এআইসিই ডিপ্লোমা এবং ক্যামব্রিজ প্রি-ইউ।

ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence