নিউ হরাইজন স্কুলে প্রাণবন্ত বৈশাখী উৎসবের আয়োজন

১৭ এপ্রিল ২০২৫, ০৮:২৫ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২০ PM
বৈশাখী উৎসব

বৈশাখী উৎসব © সংগৃহীত

নতুন সূর্য, নতুন প্রত্যাশা আর নতুন বছরকে বরণ করে নিতে নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল (এনএইচসিএস) উদযাপন করেছে বাংলা নববর্ষ ১৪৩২। ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গণ পরিণত হয় এক রঙিন উৎসবস্থলে, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

সকাল ১০টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আনজাম আনসার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বাঙালির সংস্কৃতি আমাদের আত্মার গভীরে প্রোথিত। বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্যকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার এক অপূর্ব সুযোগ।” তিনি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতি, দেশপ্রেম ও সহমর্মিতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

উৎসবের মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত বৈশাখী স্টল, যেখানে ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও হস্তশিল্প প্রদর্শিত হয়। প্রতিটি স্টলেই ছিল বাঙালিয়ানার ছাপ, যা শিক্ষার্থীদের সৃজনশীলতাকে তুলে ধরেছে এক নতুন মাত্রায়।

দিনব্যাপী চলা সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা পরিবেশন করে লোকসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য। তাদের পরিবেশনায় উঠে আসে বাংলার প্রাণবন্ত সংস্কৃতি, মাটির গন্ধ আর লোকজ ঐতিহ্যের ছোঁয়া।

উৎসব শেষে অংশগ্রহণকারীদের মুখে ছিল আনন্দ আর গর্বের ছাপ। বাংলা নববর্ষ ১৪৩২-র এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান ছিল না, বরং এটি পরিণত হয়েছিল এনএইচসিএস পরিবারের এক মিলনমেলায়—যেখানে অনুরণিত হয়েছে বাংলা সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা ও সম্মান।

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9