ইংরেজি মাধ্যম ছাত্রকে অপহরণ গাড়িচালকের, নিজেও অপহৃত হওয়ার নাটক

২২ মার্চ ২০২৪, ০৪:৩৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
মাস্টারমাইন্ড স্কুল

মাস্টারমাইন্ড স্কুল © লোগো

রাজধানীর ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান মাস্টারমাইন্ড স্কুলের স্কুলছাত্র জামিনুর রহমান (১১) ও গাড়িচালককে অস্ত্রের মুখে জিম্মি করা হয়েছে। অপহরণকারীরা স্কুলছাত্রের পরিবারকে ফোন করে কোটি টাকা মুক্তিপণ দাবি করেন। অপহরণকারীদের কাছে ২০ লাখ টাকা পৌঁছে দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। পরে জানা গেল, এই অপহরণের মূল পরিকল্পনাকারী গাড়িচালক। তিনি নিজে অপহৃত হওয়ার নাটক করেছিলেন।

জিজ্ঞাসাবাদে ওই গাড়িচালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ তথ্য জানিয়েছে। গাড়িচালকের নাম মো. কামরুল। তার বাড়ি ভোলায়।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (২০ মার্চ) সকালে ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের সামনে অপহরণের ঘটনা ঘটে। অপহৃত স্কুলছাত্র ব্যবসায়ী আনিসুর রহমানের ছেলে। তিনি মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী। আনিসুর রহমানের ব্যক্তিগত গাড়িচালক কামরুল। অপহরণের ঘটনায় গত বুধবারই ধানমন্ডি থানায় অভিযোগ দেন ব্যবসায়ী আনিসুর রহমানের ভাই হাবিবুর রহমান। পুলিশকে না জানিয়ে স্বজনেরা অপহরণকারীদের কাছে ২০ লাখ টাকা পৌঁছে দেওয়ার পর স্কুলছাত্র জামিনুর ও চালক কামরুল বাসায় ফিরে আসেন।

ডিবি পুলিশ বলছে, কামরুলকে জিজ্ঞাসাবাদ করার পর অপহরণের নেপথ্যের ঘটনা বেরিয়ে আসে। শুরু থেকেই তার আচরণ সন্দেহজনক ছিল। এ কারণে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। পরে তিনি অপহরণের পরিকল্পনা এবং নিজে অপহৃত হওয়ার নাটক সাজানোর কথা স্বীকার করেন।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত করছে ডিবি। ডিবির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. হুমায়ুন কবীর বলেন, এখন পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো চক্রকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশ জানায়, মালিকের ছেলেকে অপহরণ করতে পারলে একসঙ্গে অনেক টাকা পাওয়া যাবে এই লোভে পরিকল্পনা করেছিলেন গাড়িচালক। মুক্তিপণের টাকাও নিয়েছিলেন। নিজেও অপহৃত হওয়ার অভিনয়ও করেছেন। কিন্তু একপর্যায়ে সব স্বীকার করতে বাধ্য হন।

পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9