ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ‘মিউজিক অ্যান্ড আর্ট ফেস্ট’ অনুষ্ঠিত

১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM
মিউজিক অ্যান্ড আর্ট ফেস্ট অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা

মিউজিক অ্যান্ড আর্ট ফেস্ট অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রাজধানীর ‘ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ’ আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘মিউজিক অ্যান্ড আর্ট ফেস্ট ২.০’ সম্পন্ন হয়েছে। গত ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শেষ হয় এ আয়োজনের। মিউজিক অ্যান্ড আর্ট ফেস্ট ২.০ এর কনসার্ট অনুষ্ঠিত হয় উত্তরা ক্যাম্পাসে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা অংশ নেন।

ইন্টারন্যশনাল হোপ স্কুলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিউজিক অ্যান্ড আর্ট ফেস্ট ২.০ এ আছে নানা আয়োজন। উৎসবের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ড্রাম মার্চিং, আর্ট ওয়ার্কশপ, আর্ট এক্সিবিশন, চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। আর্ট ওয়ার্কশপ পরিচালনা করছেন চিত্রশিল্পী এবং চারুকলা ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ গোস্বামী। 

পাঁচ দিনব্যাপী এই আয়োজনে ইয়ামাহা বাংলাদেশের সহযোগিতায় চলে মিউজিকাল ইন্সট্রুমেন্ট এক্সিবিশন। উৎসবের শেষদিন শিক্ষার্থী, শিক্ষক এবং গেস্ট পার্ফমারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কনসার্ট। একই দিন বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ক্যারিকেচার অঙ্কন।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬