ম্যাকগোনাগল মিকি ব্যাটম্যান সেজে শিক্ষার্থীদের বরণ করলেন গ্লেনরিচের শিক্ষকরা

১৭ আগস্ট ২০২৩, ১০:০৫ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে © সংগৃহীত

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। সম্প্রতি এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।  ২০২৩-২৪ সেশনের ক্লাস ইতোমধ্যেই শুরু হয়েছে। ‘স্কুল অফ লাইফ’ ধারণার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্লেনরিচ স্কুল প্রাঙ্গনে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর সময় অবলম্বন করে ভিন্নধর্মী এক পন্থার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন শিক্ষার্থীদের মানসিকভাবে নির্ভার ও উজ্জীবিত রাখতে বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন বিখ্যাত চরিত্রের মতো বেশ ধরেন। জুনিয়র স্কুলের হেড হ্যারি পটারের ম্যাকগোনাগল এবং অন্যান্য শিক্ষকরা মিকি, ব্যাটম্যান ইত্যাদি বিখ্যাত চরিত্রের মতো করে বেশ ধরেন। এছাড়া, স্কুলের গেট (প্রবেশদ্বার) ও সুসজ্জিত শ্রেণীকক্ষগুলো মনোরম পরিবেশের তৈরি করে। 

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রমেশ মুডগাল বলেন, ‘গ্লেনরিচের শিক্ষকরা পাঠদান পদ্ধতিকে ভিন্নভাবে বিবেচনা করে। এটি শুধু জ্ঞান বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের শিক্ষকদের জন্য শেখানোর পদ্ধতি ও সৃজনশীলতা সমানভাবে গুরুত্বপূর্ণ। এ কারণে আমরা নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রথাগত পদ্ধতি থেকে সরে এসে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করেছি। আমরা শিক্ষার্থীদের বিকাশের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করার লক্ষ্যে কাজ করে যাবো।’ 

উল্লেখ্য, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষার্থীদের ভবিষ্যৎ পৃথিবীর জন্য যোগ্য করে গড়ে তুলতে ও উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে স্কুলটি আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার সহযোগিতায় তিন বছর মেয়াদী ফরাসি ভাষা কোর্স, স্টেমরোবো’র সঙ্গে রোবোটিকস, ম্যাথ বাডির ম্যাথ ল্যাব সুবিধা এবং অ্যাসোসিয়েটেড বোর্ড অব রয়্যাল স্কুলস অব মিউজিকের পাঠ্যক্রম অনুসরণ করে সঙ্গীত শিক্ষার মতো উদ্যোগ গ্রহণ করেছে।

টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন শেষ ৪ এ…
  • ২৩ মার্চ ২০২৬
এখন থেকে মাতৃত্বকালীন ছুটি পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী …
  • ২৩ মার্চ ২০২৬
নওগাঁয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেল সরকারি সহায়তা
  • ২৩ মার্চ ২০২৬
জেনে নিন কম খরচে মেডিকেলে পড়ার সেরা ৪ দেশ সম্পর্কে
  • ২৩ মার্চ ২০২৬
রমজানে ৩০ দিন  নামাজ পড়ে পুরস্কার পেল ৫৭ শিশু- কিশোর
  • ২৩ মার্চ ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, পদ ৫, আবেদন শে…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence