ক্যান্সারে আক্রান্ত দুই শিক্ষার্থীকে ১ লাখ ৪০ হাজার টাকা দিল যবিপ্রবি

০৪ জুলাই ২০২২, ০৫:১৮ PM
শিক্ষার্থীদ্বয়কে চেক প্রদান

শিক্ষার্থীদ্বয়কে চেক প্রদান © টিডিসি ফটো

ক্যান্সারে আক্রান্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)  শিক্ষার্থী রুবেল পারভেজ ও এস এম কদর রাজকে ১ লাখ ৪০ হাজার টাকা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার (৪ জুলাই) যবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে যবিপ্রবি উপাচার্য  অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন রুবেল ও রাজের চিকিৎসার জন্য সত্তর হাজার টাকার দুটো চেক অনুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করেন। রুবেল ও রাজ হলেন যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

চেক হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন অনুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ইকবাল কবির জাহিদ, প্রক্টর হাসান মোহাম্মদ আল ইমরান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো: তানভীর হাসান, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক  তানভীর আহমেদ, শারীরীক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: জিল্লুর রহমান ও ফার্মেসী বিভাগের প্রভাষক মো: শাহীন সরকার উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, রুবেল পারভেজ ও এস এম কাদের রাজ কিডনি বিকলতা ও ব্লাড ক্যান্সার নামক দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হন।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close