নোবিপ্রবিতে হলের কাঁঠাল খাওয়ায় দুই শিক্ষার্থীকে শোকজ

২৮ জুন ২০২২, ০৮:৫১ AM

© ফাইল ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিবি খাদিজা হলের দুই শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হল কর্তৃপক্ষ। হলের প্রাধ্যক্ষ ড. গাজী মো. মহসিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জুন সকাল ১০টার দিকে হলের অভ্যন্তরের কাঁঠাল গাছ থেকে বিনা অনুমতিতে কাঁঠাল ছিঁড়ে বস্তাবন্দি করে নিয়ে যায়। এর আগেও গাছ থেকে কাঁঠাল, কামরাঙ্গা, পেয়ারা হারিয়ে গেছে। কিন্তু কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাছে ওঠে কাঁঠাল পারার সময় গাছ থেকে পড়ে বড় ধরনের দুর্ঘটনা কিংবা জীবননাশেরও আশঙ্কা ছিল। এতে বিশ্ববিদ্যালয় কিংবা হল কর্তৃপক্ষ বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারত। এ ঘটনার ব্যাখ্যা হল অফিসে লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

এমন নোটিশে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, বিশ্ববিদ্যালয় উন্মুক্ত শিক্ষাকেন্দ্র। এখানে সবাই শেখার জন্য এসেছে। আবাসিক হল শিক্ষার্থীদের জন্য। এর মধ্যে ফলগাছ থেকে কাঁঠাল পারায় নোটিশ দেওয়ায় আমরা লজ্জিত।  আমাদের কিছু বলার ভাষা নেই।

সোমবার (২৭ জুন) হলের প্রাধ্যক্ষ ড. গাজী মো. মহসিন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা আমাদের চিন্তা করতে হয়। কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়িত্ব আমাদের দিতে হয়। আমরা প্রচলিত আইন অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।

জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬
‘অলিখিত ফাইনাল’ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ
  • ২৩ এপ্রিল ২০২৬
বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা
  • ২৩ এপ্রিল ২০২৬
‘ফুয়েল লোডিং’ কী, রূপপুর থেকে কবে বিদ্যুৎ পাওয়া যেতে পারে?
  • ২৩ এপ্রিল ২০২৬