বশেমুরবিপ্রবিতে ঈদের ছুটি ১২ দিন

২৫ জুন ২০২২, ০৪:১০ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আসন্ন ঈদুল আযহায় বারদিনের ছুটি পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। আগামী ৩ জুলাই থেকে পবিত্র ঈদুল আযহার ছুটি শুরু হবে।

শনিবার (২৫ জুন) দুপুরে বশেমুরবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: মোরাদ হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদুল আযহা উপলক্ষে আগামী ২ জুলাই আমাদের শেষ কর্ম দিবস। তবে এর আগে ৩০ জুন ক্লাস কার্যক্রম বন্ধ হবে। আর ৩ জুলাই থেকে ঈদের ছুটি শুরু হবে। ক্যাম্পাস বন্ধ থাকবে ১৪ জুলাই পর্যন্ত। ঈদের ছুটি শেষে ১৫ জুলাই অফিস খুললেও ১৭ তারিখ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ১৫ দিন

এদিকে চাঁদ দেখা সাপেক্ষ আগামী ১০ জুলাই দেশে ঈদুল আযহা উদযাপিত হবে। সে হিসেবে এবারের ঈদে সরকারি চাকরিজীবীরা চারদিন ছুটি কাটাতে পারবেন।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১ জুলাই (চাঁদ দেখা সাপেক্ষে) থেকে জিলহজ মাস শুরু হওয়ার কথা রয়েছে। ধর্মীয় হিসাব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আযহা উদযাপিত হয়ে থাকে। ১০ জুলাই ঈদ হলে ৯-১১ জুলাই সরকারি ছুটি থাকবে।

৯ জুলাইয়ের আগের দিন ৮ জুলাই শুক্রবার। শুক্রবার সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি। যার ফলে সরকারি চাকরিজীবীরা এবার ঈদুল আজহায় ছুটি পাচ্ছেন সর্বমোট চারদিন।

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১৫ এপ্রিল ২০২৬
এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটিতে নির্বাচন করতে চান মঞ্জু, দ…
  • ১৫ এপ্রিল ২০২৬
নিজ বাসার সামনে হাসনাতের সঙ্গে কী ঘটেছিল, যা বললেন মনজুর আলম
  • ১৫ এপ্রিল ২০২৬
বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬