আবারও হলে ফিরছে চুয়েট শিক্ষার্থীরা

২২ জুন ২০২২, ০৩:৪৪ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে এক সপ্তাহের হল ভ্যাকেন্ট শেষে আবারও হলে ফিরছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকেই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন চুয়েট শিক্ষার্থীরা।

এদিকে চুয়েট প্রশাসনের পূর্ব নির্দেশনা অনুযায়ী বুধবার থেকে ক্লাস-পরীক্ষা নেওয়ার নির্দেশনা থাকলেও আগামী দুইদিনের একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন চুয়েট শিক্ষার্থীরা ।

তারা জানিয়েছেন, ১৪ জুন বিকেল ৫টার মধ্যে ২২ দিনের বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীদের হল ত্যাগে বাধ্য করে প্রশাসন । সেইদিনই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আবার সেই বন্ধ ৭ দিনে নিয়ে আসা হয় । এতে করে দূরের অবস্থানরত শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে ।

শিক্ষার্থীরা আরও জানিয়েছে, অনেক শিক্ষার্থীকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দিয়ে গাড়ির টিকেট করে বাড়ি ফিরতে হয়েছে । অনেকে আবার এখনও ক্যাম্পাসে ফিরতে পারেনি। এদিকে সিলেট ও রংপুর বিভাগে ভয়াবহ বন্যার কারণে সেই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য চুয়েটে ফিরে আসা যেমন কষ্টসাধ্য তেমন দুর্বিষহ । এসব দিক বিবেচনা করে চলমান ৪টি ব্যাচের বিভিন্ন বিভাগে এই সপ্তাহের বাকি দুই দিন ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা ।

জানা গেছে, চুয়েটের শিক্ষার্থীরা ২৬ জুন থেকে পুনরায় স্বাভাবিকভাবে একাডেমিক কার্যক্রমে ফেরার সিদ্ধান্ত নিয়েছে ।

প্রসঙ্গত, ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি মারামারি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে চুয়েট ক্যাম্পাসে সার্বিক পরিস্থিতি উত্তপ্ত হয় । এরই প্রেক্ষিতে আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেয় চুয়েট প্রশাসন । ১৪ জুন একাডেমিক ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণার পাশাপাশি আবাসিক হলগুলো ২২ দিনের জন্য বন্ধ ঘোষণা করে চুয়েট প্রশাসন। তবে সেই দিন বিকেলেই সিন্ডিকেট কমিটির ১২৪ তম জরুরি সভায় ২২ দিনের পরিবর্তে সাত দিন বন্ধ ঘোষণা করে ২২ জুন থেকে পুনরায় আবাসিক হলগুলো খুলে দেয়ার পাশাপাশি একাডেমিক কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয় ।

মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence