পরিবেশ রক্ষার্থে রিপোর্টে প্লাস্টিক কভার ব্যবহার নিষিদ্ধ করল নোবিপ্রবি

২০ জুন ২০২২, ০৪:৫৬ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

পরিবেশ সুরক্ষার স্বার্থে এসাইনমেন্ট অথবা ল্যাব রিপোর্টে স্পাইরাল বাইন্ডিং বা প্লাস্টিক কভার ব্যবহার নিষিদ্ধ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগ। এ বিষয়ে গত ১৬ জুন বিভাগের চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভাগীয় একাডেমিক কমিটির সিদ্ধান্ত মোতাবেক ল্যাব রিপোর্ট কিংবা যে কোন ধরনের প্রতিবেদন জমা দেওয়ার ক্ষেত্রে স্পাইরাল বাইন্ডিং বা প্লাস্টিক কভার ব্যবহার করা যাবে না। এমতাবস্থায় পরিবেশের সুরক্ষার স্বার্থে প্লাস্টিক ব্যবহার পরিহার করে হার্ড বাইন্ডিং/মোটা কাগজের বাইন্ডিং এ জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

নোবিপ্রবি ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের এই উদ্যোগকে সাদুবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।

আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬