জিপিএ’র ওপর নম্বর কমাচ্ছে যবিপ্রবি

১১ জুন ২০২২, ০৪:৫০ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তিতে এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র ওপর নম্বর কমানোর সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। গত শিক্ষাবর্ষে জিপিএ’র ওপর ২০ নম্বর রাখা হলেও এবার তা কমাচ্ছে যবিপ্রবি।

শনিবার (১১ জুন) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান জানান যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, যেহেতু এবার তিনটি বিষয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাই আমরা জিপিএ’র নম্বর কমানোর সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থী ভর্তিতে আমরা ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে প্রাধান্য দিতে চাই। জিপিএ’র কারণে কোনো শিক্ষার্থী যেন ভর্তির সুযোগ বঞ্চিত না হয় সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: গুচ্ছে জিপিএ নম্বর নির্ধারণ করবে নিজ নিজ বিশ্ববিদ্যালয়

অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন আরও বলেন, আমরা এবার এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র ওপর ১০ নম্বর নির্ধারণ করেছি। এক্ষেত্রে এসএসসিতে প্রাপ্ত জিপিএকে এক দিয়ে এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএকেও এক দিয়ে গুন করা হবে।

এদিকে ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার আংশিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের এসএসসি ও সমমান এবং ২০২০ ও ২০২১ সালের এইচএসসি ও সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় (সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদনক্রমে) উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে যথাক্রমে ইউনিট-এ, ইউনিট-বি ও ইউনিট-সি-তে আবেদন করতে পারবে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. স…
  • ২৭ জুলাই ২০২৬
যৌন হয়রানি ও বিচারহীনতার প্রতিবাদে খুবিতে মশাল প্রজ্বালন ও …
  • ২৭ জুলাই ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৪, আবেদন ৯ …
  • ২৭ জুলাই ২০২৬
বিএনপি নেতার কার্যালয়ে নাতিকে মারধর, বাঁচাতে গেলে দাদাকে পি…
  • ২৭ জুলাই ২০২৬
শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপা…
  • ২৭ জুলাই ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীল দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি‌তে ভি…
  • ২৭ জুলাই ২০২৬