নোবিপ্রবিতে ১০ বহিরাগত আটক, ছাড়া পেলেন মুচলেকা দিয়ে

০৮ জুন ২০২২, ০৯:৫৬ AM
বহিরাগত আটক

বহিরাগত আটক © সংগৃহীত

সন্ধ্যার পর অহেতুক ঘোরাঘুরির কারণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রক্টরিয়াল বডির হাতে ১০ বহিরাগত আটক হয়েছেন। তাদের সঙ্গে থাকা তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছিল। পরে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন তারা। 

মঙ্গলবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের পুকুরপাড়সহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, সন্ধ্যার পর নির্জন এলাকাগুলোতে বহিরাগতদের আনাগোনা দেখা গেছে। দীর্ঘদিন ধরে তারা এসে মাদক সেবনসহ নানান কাজে জড়িত হচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় ব্যাঘাত ঘটছে। তাই অভিযান চালিয়ে ১০ বহিরাগতকে আটক করা হয়।

তিনি আরও বলেন, তারা আগামীতে আসবে না বলে কথা দিয়েছে। তাই মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় প্রক্টরিয়াল বডির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় সহকারী প্রক্টর ও আইন বিভাগের চেয়ারম্যান বাদশা মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬