বঙ্গবন্ধুর জন্মদিনে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত চুয়েট

১৭ মার্চ ২০২২, ০৮:৪২ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শহিদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দেয়ার সময় এ ঘটনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টায় শেখ রাসেল ও তারেক হুদা হলের ছাত্রলীগের প্রায় ৫০জন সদস্য ফুল দেয়ার উদ্দেশ্যে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে জড়ো হন। তখন দুপক্ষের মধ্যে হাতাহাতির সূত্রপাত হয়।

শেখ রাসেলের ছাত্রলীগের কর্মীরা অভিযোগ করে বলেন, পুষ্পস্তবক অর্পণের সময় শহীদ তারেক হুদা হলের শিক্ষার্থী আজহার মাহমুদ তাদের ধাক্কা দেয়।

এদিকে তারেক হুদা হলের ছাত্রলীগ কর্মীরা বলেন, আজ বেলা ৩টা নাগাদ তারেক হুদা হলের আজহারুল ইসলাম মাহমুদ (মুন্না) নামক এক শিক্ষার্থীকে শেখ রাসেল হলের ক্যান্টিনে মারধর করা হয়েছে। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর জন্মদিনে ছাত্রলীগের দুপক্ষে উত্তেজনা, ২ সাংবাদিক আহত

অভিযোগ অস্বীকার করে শেখ রাসেল হলের ছাত্রলীগ কর্মী বলেন, ক্যান্টিনে মুন্না আমাদের সকালের ঘটনাকে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমরা তাকে থামানোর চেষ্টা করি। এক পর্যায়ে কথা-কাটাকাটি শুরু হয়। এরপর সে তারেক হুদা হলের দিক থেকে অনেক শিক্ষার্থীকে লাঠিসোঁটা নিয়ে শেখ রাসেল হলের দিকে আসতে থাকে। তারা শেখ রাসেল হলের গেটে ভাঙচুর করারও চেষ্টা চালায়।

এ ব্যাপারে আজহারুল ইসলাম মাহমুদের (মুন্না) সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এ বিষয়ে তার কাছ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চুয়েট ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের ঘটনার বিষয়ে বলেন, এরকম একটি গুরুত্বপূর্ণ দিনে শিক্ষকদের উপস্থিতিতে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি খুবই মর্মাহত। পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার চেষ্টা করব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ছাত্রলীগের দু-গ্রুপের সংঘর্ষের ঘটনা সম্পর্কে আমরা অবগত।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু-গ্রুপের দুই দফায় সংঘর্ষ ঘটেছে। প্রথমে বেলা ১২টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করার সময় দুপক্ষের হাতাহাতি ঘটে। আমরা তাদের মধ্যেকার সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করি এবং উক্ত ঘটনার সমাধান করার চেষ্টা করি। এরপর বেলা ৩টায় শেখ রাসেল হলের ক্যান্টিনে আবার দ্বিতীয় দফায় সংঘর্ষের অভিযোগ উঠেছে।

সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence