বশেমুরবিপ্রবিতে এবার ধর্ষকদের প্রতীকী ফাঁসি কর্মসূচি

২৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৬ PM
 প্রতীকী ফাঁসি

প্রতীকী ফাঁসি © ফাইল ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িতদের প্রতীকী ফাঁসি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই প্রতীকী ফাঁসি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এরপর দুপুর ১২টায় প্রতীকী ফাঁসি সম্বলিত মিছিল অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের এ মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এছাড়াও বিকাল ৪টায় ধর্ষণবিরোধী প্রতিবাদী মঞ্চ নাটক এবং সন্ধ্যা আলোক মিছিল অনুষ্ঠিত হবে।

এদিকে ওই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব এবং তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে এ প্রতীকী ফাঁসি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটের দিকে গণধর্ষণের শিকার হয়। গণধর্ষণের শিকার ঐ শিক্ষার্থী তার বন্ধুর সাথে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। পথিমধ্যে এক অটো থেকে তাদের তুলে নেওয়া হয়। পরবর্তীতে ৭/৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে নিয়ে ওই শিক্ষার্থীর সাথে থাকা তার সহপাঠীকে মারধর করে এবং ঐ শিক্ষার্থীকে ধর্ষণ করে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬