বশেমুরবিপ্রবি

নারী শিক্ষায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ‘দলবদ্ধ ধর্ষণের ঘটনা’

২৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৬ AM
নারী শিক্ষায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ‘দলবদ্ধ ধর্ষণের ঘটনা’

নারী শিক্ষায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ‘দলবদ্ধ ধর্ষণের ঘটনা’ © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা বিবৃতিতে এ দাবি জানানো হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়টিতে নারী শিক্ষায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৩ ফেব্রুয়ারি বুধবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে দুর্বৃত্তরা জোরপূর্বক তুলে নিয়ে জেলা প্রশাসন স্কুল ও কলেজের নির্মাণাধীন ভবনে দলবদ্ধভাবে ধর্ষণ করে এবং ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা সহপাঠীকে মারধর করে বেঁধে রাখে।

আরও পড়ুন: বশেমুরবিপ্রবি ছাত্রীক সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৬ জন গ্রেপ্তার

অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বশেমুরবিপ্রবির প্রায় এক হাজার শিক্ষার্থী গোপালগঞ্জ সদর থানায় অবস্থান নেন। পাশাপাশি তিন দফা দাবি জানিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। ধর্ষকদের বিচার চাওয়ার দুই দফা হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ঘটনায় বশেমুরবিপ্রবির প্রক্টর রাজিউর রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।

মহিলা পরিষদ মনে করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা নারী শিক্ষা ও অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মহিলা পরিষদ দলবদ্ধ ধর্ষণের এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের দাবি জানাচ্ছে।

ধর্ষণের শিকার শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতকরণ, সুচিকিৎসাসহ তার ও পরিবারের সদস্যদের এবং বশেমুরবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। মহিলা পরিষদ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের নিকট দাবি জানাচ্ছে। সেই সঙ্গে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সারাদেশে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence