শাবিপ্রবি শিক্ষার্থীদের বন্ধ অ্যাকাউন্ট খুলে দেয়া হয়েছে

২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৪ PM
শাবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে ব্যাপক আন্দোলন হয়েছে

শাবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে ব্যাপক আন্দোলন হয়েছে © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বন্ধ বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্ট খুলে দেয়া হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এসব অ্যাকাউন্ট খুলে দেয়া হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র শাহরিয়ার আবেদিন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহরিয়ার আবেদিন বলেন, ‘প্রায় এক মাস বন্ধ রাখার পর অ্যাকাউন্টগুলো খুলে দেয়া হয়েছে। আন্দোলন চলাকালে অর্থসহায়তা আসা প্রায় আড়াই শ অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছিল।’

এর আগে, গত ১৬ জানুয়ারি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সহায়তায় সে সময় তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা।

আরও পড়ুন: উপবৃত্তির জন্য যেকোন একাউন্ট ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা

গত ২৪ জানুয়ারি শিক্ষার্থীরা অভিযোগ করেন, অর্থসহায়তা আসা তাদের বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। পরে গত ১১ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী দীপু মনি ক্যাম্পাসে এলে বন্ধ থাকা এই অ্যাকাউন্টগুলো খুলে দেয়ার দাবি জানান শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীও তাদের এ দাবি পূরণ করার আশ্বাস দেন।

তবে অ্যাকাউন্ট বন্ধ বা চালুর ব্যাপারে প্রশাসন বা মোবাইল ব্যাংকিং পরিচালনাকারী কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বিকাশের সিলেট ডিস্ট্রিবিউটর নাসিম হোসাইন গণমাধ্যমকে বলেন, অ্যাকাউন্ট বন্ধ করা বা চালুর বিষয়ে আমি কিছু জানি না। তবে বিকাশে লেনদেনের কিছু নিয়ম আছে। লেনদেনের নির্ধারিত পরিমাণ আছে। এর বেশি লেনদেন হলে অটোমেটিক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
‘অজুহাত’ নয়, পরিস্থিতি মেনে নিয়েই জয়ের লক্ষ্য শান্তর
  • ০৮ অক্টোবর ২০২৬
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন…
  • ০৮ অক্টোবর ২০২৬