ইন্টেলে চাকরি পেল চুয়েট শিক্ষার্থী রাকেশ সেন

২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫১ AM

© সংগৃহীত

সম্প্রতি বিশ্ববিখ্যাত টেক জায়ান্ট কোম্পানি ইন্টেলে এলটিডি থিন ফিল্ম মডিউল ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র (চুয়েট) শিক্ষার্থী রাকেশ সেন। তিনি চুয়েটের ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘১১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, রাকেশ সেন চুয়েটের ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক শেষ করে আমেরিকার উইসকনসিন মিলওয়াকি বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশলের উপর স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

বিশ্ববিখ্যাত টেক জায়ান্ট কোম্পানিতে রাকেশ সেনের যোগদান করায় চুয়েটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এক বার্তায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্ব স্ব ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রেখে আন্তর্জাতিক মন্ডলে দেশের সুনাম বয়ে আনছেন। এ অর্জনের জন্য তাকে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

এর আগে ২০২০ সালে বিশ্ববিখ্যাত এই টেক জায়ান্ট কোম্পানিতে প্রসেস ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী দীপ্ত সরকার। শিক্ষাজীবনে তিনি চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ‘০৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬