করোনা টিকা না নিলে যবিপ্রবিতে বাধ্যতামূলক ছুটি

২২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪২ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © লোগো

কোভিড-১৯ এর দুই ডোজ টিকা না নিলে বাধ্যতামুলক ছুটিতে (Forced leave) পাঠাবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এ মর্মে নোটিশ জারি করেছে যবিপ্রবি প্রশাসন। নোটিশে এই ছুটি অর্জিত ছুটির (Earned leave) সাথে সমন্বয় করার কথা বলা হয়েছে। এছাড়া এসকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদেরকে দুই ডোজ টিকা গ্রহণ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রবেশে নিষেধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো আহসান হাবীব সাক্ষরিত অফিস আদেশে আরও বলা হয়, '২২ ফেব্রুয়ারি তারিখ মঙ্গলবার থেকে অত্র বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি সকাল ৯টা থেকে টা পর্যন্ত চলবে। যে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ কমপক্ষে করোনা ভাইরাসের ০২ (দুই) ডোজ টিকা এখনো গ্রহণ করেননি তাদেরকে বাধ্যতামূলক ছুটিতে (Forced Leave) পাঠানো হবে। যা অর্জিত ছুটি ( Earned Leave) হতে সমন্বয় করা হবে এবং করোনা ভাইরাসের ২ (দুই) ডোজ টিকা গ্রহণ না করা পর্যন্ত তাদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।'

রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬