চুয়েটে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মার্চ

১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০০ PM
 চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আগামী ৩ মার্চ থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হচ্ছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আগামী ৩ মার্চ থেকে আমাদের স্নাতক প্রথম বর্ষের শিক্ষা কার্যক্রম শুরু করা হবে। ওইদিন থেকে শিক্ষার্থীদের সশরীরে পাঠদান শুরু হবে। শিগগিরই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: বিইউপিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু করা প্রসঙ্গে তিনি আরও বলেন, এ বিষয়ে আমাদের কোনো আলোচনা হয়। প্রকৌশল গুচ্ছভুক্ত বাকি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। শিগগিরিই এই বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এর আগে গত বছরের ১৩ নভেম্বর প্রথমবারের মতো তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ‘ক’ গ্রুপে মোট ২২ হাজার ৬১০ জন এবং ‘খ’ গ্রুপে মোট তিন হাজার ৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence