ভিসির পদত্যাগ ছাড়া সব দাবিই মেনে নিতে চেয়েছেন শিক্ষামন্ত্রী

১১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪২ PM
সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের সদস্যরা

সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের সদস্যরা © সংগৃহীত

শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের বিষয়টি ছাড়া আমাদের সব দাবিই মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে বৈঠকের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিনিধি দলের সদস্যরা।

প্রতিনিধি দলের সদস্য শাহরিয়ার আবেদীন বলেন, আমাদের মূল দাবি ছিল শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ। এই দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রী আচার্যকে অবহিত করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। যেহেতু বিষয়টি শিক্ষামন্ত্রী কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের হাতে নেই সেহেতু এই দাবিটি পূরণের বিষয়ে উনি কিছু বলেননি।

শাহরিয়ার আবেদীন বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের মোবাইল ব্যাংকিংসহ অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্টগুলো ঠিক করে দেয়ার কথা বলেছেন। একই সাথে আমাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও পুলিশি হামলায় আহত আমাদের সহপাঠীকে চাকরির ব্যবস্থা করার দাবিটিও পূরণ করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন: ‘শাবিপ্রবি উপাচার্যকে দায়িত্ব পালন করতে বলেছেন শিক্ষামন্ত্রী’

এদিকে শাবিপ্রবির উপাচার্য হিসেবে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে দায়িত্ব পালন করে যেতে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন।

এর আগে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে অন্যান্য শিক্ষকদের সঙ্গে নিয়ে আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এর আগে বিকেলে সিলেট সার্কিট হাউজে বিশ্ববিদ্যালয়টির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষার্থীদের কয়েকটি দাবি মেনে নেওয়া হয়েছে। তবে ভিসির পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবে আচার্য। এ বিষয়টি আচার্যের কাছে তুলে ধরা হবে।

ওই বৈঠকে শাবিপ্রবির চলমান ইস্যু ছাড়াও নতুন করে চারটি প্রস্তাব শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

শিক্ষার্থীদের নতুন চারটি প্রস্তাবনা হলো- অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার সহধর্মিণী অধ্যাপক ড. ইয়াসমিন হককে শাবিপ্রবিতে এমিরেটাস অধ্যাপক করা। দেশের সব বিশ্ববিদ্যালয়ের গবেষণাখাতে প্রয়োজনীয় বাজেট বাড়ানো এবং সঠিক ব্যয় নিশ্চিতকরণ। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে কোডিং সিস্টেম চালু করা। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম পিএইচডিসহ ডেমো ক্লাসের ভিত্তিতে শিক্ষার্থীদের মতামত যাচাই করা।

শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে শাবিপ্রবি শিক্ষার্থীদের প্রতিনিধিদলে ছিলেন- মোহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর অর্ঘ, শাহরিয়ার আবেদিন, আমেনা বেগম, মীর রানা ও জাহিদুল ইসলাম অপূর্ব।

শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির এগিয়ে যাচ্ছে: শিবির স…
  • ১১ মার্চ ২০২৬
হবিগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলার এক আসামির মৃত্যু
  • ১১ মার্চ ২০২৬
১৯তম নিবন্ধন: শূন্য পদের তথ্য সংগ্রহ শুরুর সময় জানালেন চেয়া…
  • ১১ মার্চ ২০২৬
নাহিদ-তামিম জাদুতে বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের 
  • ১১ মার্চ ২০২৬
ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে মিলল ২ বস্তা সরকারি ওষুধ
  • ১১ মার্চ ২০২৬
সভা ডাকল এনটিআরসিএ
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081