জাফর ইকবাল দম্পতিকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে চান শাবিপ্রবি শিক্ষার্থীরা

১১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৯ PM
অধ্যাপক জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক

অধ্যাপক জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক © সংগৃহীত ছবি

উপাচার্যের পদত্যাগ ছাড়াও ড. জাফর ইকবাল দম্পতিকে ইমেরিটাস প্রফেসর হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সিলেট সার্কিট হাউসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনায় বসেন। আলোচনায় শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগসহ কয়েকটি বিষয় তারা শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করেন।

এর মধ্যে রয়েছে ক্লাস-পরীক্ষা চালু করা, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা, বন্ধ থাকা অ্যাকাউন্ট চালু করা, নবম গ্রেডের চাকরিসহ সজল কুণ্ডুকে এককালীন আর্থিক সাহায্য দেওয়া, সব বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বাড়ানো, পরীক্ষা পদ্ধতিতে কোডিং সিস্টেম কার্যকর করা, পিএইচডি এবং ডেমো ক্লাসের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া।

আরও পড়ুন: শীঘ্রই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে: শিক্ষামন্ত্রী

আন্দোলনরত শিক্ষার্থী মো. ওমর ফারুক বলেন, আমাদের প্রথম দাবি উপাচার্যের পদত্যাগ। পাশাপাশি শিক্ষামন্ত্রীর কাছে জনপ্রিয় শিশুসাহিত্যিক ও শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং তার স্ত্রী ইয়াসমিন হককে ইমেরিটাস অধ্যাপক হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে। উনি উচ্চ মহলের সঙ্গে আলোচনা করে আমাদের জানাবেন। এটি না মানলে আমরা পরে আলোচনা করে বাকি সিদ্ধান্ত নেব। 

আলোচনায় শিক্ষার্থীদের প্রতিনিধিদলে রয়েছেন-মোহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর, শাহরিয়ার আবেদীন, আমেনা বেগম মীর রানা ও জাহেদুল ইসলাম অপূর্ব।

৪৫ মণের ‘ঠান্ডা ভোলা’র দাম ১২ লাখ, ‘দাদা ভাই’ ডাকলে সাড়া দে…
  • ২২ মে ২০২৬
চোট এড়াতে জেমিনির সহায়তা নেবেন মেসিরা
  • ২২ মে ২০২৬
পুকুরে গোসলে নেমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর …
  • ২২ মে ২০২৬
চার বছর প্রেমের সম্পর্ক, বিয়ের আসরে যুবকের বিষপান
  • ২২ মে ২০২৬
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে মহাকাশ প্রযুক্তি বিষয়ক গবেষণা ক…
  • ২২ মে ২০২৬
সংগীত বিভাগে পাওয়া যায়নি ভর্তিযোগ্য শিক্ষার্থী, ফাঁকা থাকবে…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081