ভিসির বাসভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় আ.লীগের নিন্দা

২৪ জানুয়ারি ২০২২, ০৮:২৪ AM
ভিসির বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে

ভিসির বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার তীব্র নিন্দা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। রবিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আন্দোলনের যৌক্তিক সমাধানের জন্য যখন আলোচনা চলছে, সেই অবস্থায় এ রকম কার্যক্রম অন্য কিছুর ইঙ্গিত বহন করে বলে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ মনে করেন।

আরও পড়ুন: শাবিপ্রবি ভিসির বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আন্দোলনের নামে এ ধরনের অমানবিক কর্মকাণ্ডকে কোনো অবস্থাতেই সমর্থন করতে পারে না।

এ ধরনের অমানবিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

আরও পড়ুন: ভিসির পদত্যাগ চেয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে বললো শিক্ষক সমিতি

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টায় আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির বাসভবনের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেন। ফলে অন্ধকারে নিমজ্জিত হয় ভিসির বাসভবন। রাত পৌনে ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬
পে-স্কেল প্রজ্ঞাপনের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি…
  • ৩১ জুলাই ২০২৬
স্কুল থেকে ফেরার পথে শিশুকে উত্ত্যক্ত, টিকটকে ভিডিও ভাইরালে…
  • ৩১ জুলাই ২০২৬
মেসিকে ২০৩০ বিশ্বকাপেও দেখতে চান সাবেক তারকা ফুটবলার, ১০ লা…
  • ৩১ জুলাই ২০২৬
চার্জিং কেবল ঠিক রাখবেন যেভাবে
  • ৩১ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তিতে ফের আবেদনের …
  • ৩১ জুলাই ২০২৬